1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ বিতর্কিত ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখানোর সিদ্ধান্ত সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস গাজীপুরে আহত ৪ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি, হামলার অভিযোগ নাহিদের সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব ঢাকা দক্ষিণ সিটির ৫৭ ওয়ার্ডে ডেঙ্গুর ঝুঁকি, অধিক ঝুঁকিপূর্ণ ২৯ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা আরও গভীর করতে চীনের অঙ্গীকার: চীনা মন্ত্রী

জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৬৬ Time View

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) খাল পুনঃখনন কার্যক্রম বাস্তবায়নের জন্য শিগগিরই পানিসম্পদ মন্ত্রণালয়ের একটি বিশেষ কারিগরি দল (টেকনিক্যাল টিম) পাঠানো হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি।

বৃহস্পতিবার ( ৬ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান-২০২৪-এর দুই বছর পূর্তি উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং উপাচার্য খাল পুনঃখননের বিষয়ে বিশেষ অনুরোধ জানিয়েছেন। বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট সচিবের কাছে পাঠানো হয়েছে।

খুব শিগগিরই একটি বিশেষ টেকনিক্যাল টিম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসে প্রয়োজনীয় সমীক্ষা ও কারিগরি প্রস্তুতির কাজ করবে। এরপর পানিসম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে বিশ্ববিদ্যালয়ে খাল পুনঃখনন কর্মসূচি শুরু করা হবে।

তিনি আরও বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী সারা দেশে অন্তত ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হবে। এ কর্মসূচির মাধ্যমে কৃষি, পরিবেশ, জলবায়ুর ভারসাম্য, সেচব্যবস্থা, নৌপথে যোগাযোগ, কর্মসংস্থান এবং ভূগর্ভস্থ পানির স্তর পুনরুদ্ধারে ইতিবাচক প্রভাব পড়বে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নজরুল ইসলাম এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. শামছুল আলম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ