1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ

সৌদি উপমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর যৌথ বৈঠক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৩০ Time View

সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী ওয়ালিদ এল খেরেজি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে যৌথ বৈঠক করেছেন। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক হয়। দুপুরে বৈঠক শেষ হলেও কোনো পক্ষ এই বৈঠকের বিষয়ে বিস্তারিত জানায়নি।

অবশ্য বৈঠকের একটি সূত্র জানায়, বৈঠকে সৌদিতে রোহিঙ্গাদের পাসপোর্ট প্রদান, জনশক্তি রপ্তানি, জ্বালানি সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে।

এদিকে আজ মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন সৌদি উপপরাষ্ট্র মন্ত্রী।
বিকেলে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে বৈঠক করবেন তিনি। সফর শেষে আজ রাতেই তিনি ঢাকা ছাড়বেন।

উল্লেখ্য, সোমবার রাতে দুই দিনের সফরে ঢাকায় আসেন সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী ওয়ালিদ এল খেরেজি।বিমানবন্দরে তাকে স্বাগত জানানপ্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ