1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন হাফিজ উদ্দিন আহমদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৫২ Time View

মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বভার নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের পদত্যাগের পর শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সংসদের শপথকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে হাফিজ উদ্দিন আহমদ নিজেই তা নিশ্চিত করেছেন।

সংবাদ সম্মেলনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংবিধানের ৫০ অনুচ্ছেদের দফা ৩ অনুযায়ী, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র আজ শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টা ১ মিনিটে আমার নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন। পদত্যাগপত্রটি আমি গ্রহণ করেছি।

এরইপ্রেক্ষিতে সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করার কথা জানান। একইসঙ্গে জাতীয় সংসদ সচিবালয়ে এ সংক্রান্ত রেকর্ড সংরক্ষণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশ দেন।

এদিকে, মো. সাহাবুদ্দিন গুরুতর অসুস্থতার কথা উল্লেখ করেন তার পদত্যাগপত্রে। যেখানে তিনি ক্ষণিকের জন্য অচেতন হয়ে যাওয়ার কথাও তুলে ধরেন। এ অবস্থায় পদত্যাগ নিয়ে আরও কোনও প্রশ্ন ওঠার সুযোগ নেই বলে মনে করেন হাফিজ উদ্দিন আহমদ।

উল্লেখ্য, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির মৃত্যু, পদত্যাগ, শারীরিক অসামর্থ্য বা অভিশংসনের মাধ্যমে রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার ওই দায়িত্ব পালন করেন।

আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন মো. সাহাবুদ্দিন। বাংলাদেশের সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনের পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৮ সালের এপ্রিলে। অর্থাৎ, তার মেয়াদের আরও প্রায় এক বছর নয় মাস বাকি ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ