1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত

কিংবদন্তি গ্যারি সোবার্স আর নেই

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৫১ Time View

স্যার গারফিল্ড সোবার্স আর নেই। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার এবং অনেকের চোখে সর্বকালের শ্রেষ্ঠ ক্রিকেটারের জীবনাবসান হয়েছে। নিজ দেশ বার্বাডোজে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং- ক্রিকেটের প্রতিটি বিভাগেই অসাধারণ দক্ষতার জন্য সোবার্স ছিলেন অনন্য। বাঁহাতি ব্যাটার হিসেবে যেমন ছিলেন বিধ্বংসী, তেমনি বল হাতে করতে পারতেন বাঁহাতি অর্থোডক্স স্পিন ও রিস্ট স্পিন। কাছাকাছি অবস্থানে ফিল্ডিংয়েও ছিলেন দুর্দান্ত।

১৯৫৪ থেকে ১৯৭৪ সালের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৯৩টি টেস্ট খেলেছেন সোবার্স। ৫৭.৭৮ গড়ে করেছেন ৮,০৩২ রান, নিয়েছেন ২৩৫ উইকেট। তার বহুমাত্রিক প্রতিভাই তাকে ক্রিকেট ইতিহাসে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে বছরের সেরা পারফরমারকে দেওয়া আইসিসির সর্বোচ্চ ব্যক্তিগত সম্মান স্যার গারফিল্ড সোবার্স অ্যাওয়ার্ড তার নামেই প্রবর্তিত হয়েছে। তিন সংস্করণ মিলিয়ে বছরের সবচেয়ে অসাধারণ পারফরমারকে এই পুরস্কার দেওয়া হয়।

সোবার্সের মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শোকবার্তা দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। সংস্থাটি লিখেছে, “একটি মহান ইনিংসের সমাপ্তি। আমাদের হৃদয়ে, আজীবন- স্যার গারফিল্ড সোবার্স।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ