1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত

জুলাই বিপ্লবে শহীদদের আত্মত্যাগেই রচিত হয়েছে দেশের রাজনীতির নতুন ধারা : ভূমি প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৫১ Time View

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, জুলাই বিপ্লবে শহীদদের আত্মত্যাগেই রচিত হয়েছে দেশের রাজনীতির নতুন ধারা।

চট্টগ্রামের কাজির দেউড়ি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বৃহস্পতিবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ শিরোনামে জুলাই শহীদ দিবস-২০২৬ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, যে আত্মত্যাগের ফলে জুলাই ২০২৪-এ সৃষ্টি হয়েছে, তার কৃতিত্বের অন্যতম দাবিদার চট্টগ্রামের সন্তান শহীদ ওয়াসিম আকরাম। সাহসী যোদ্ধার ভূমিকায় অবতীর্ণ হয়ে তিনি জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নিয়ে শহীদ হন।

২০২৪-এর জুলাই বিপ্লব ছিল দেশের ছাত্র-জনতা ও শ্রমিক সকলেরই এক সম্মিলিত যুদ্ধ-উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, কেউবা সক্রিয়ভাবে এ যুদ্ধে অংশ নিয়েছেন, কেউবা সমর্থন দিয়েছেন, কেউ সহমর্মিতা দেখিয়েছেন, আবার কেউ জুলাই যোদ্ধাদের খাবার ও অর্থ দিয়ে সহযোগিতা করেছেন। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশের সকল মানুষই এ যুদ্ধে অংশগ্রহণ করেছেন।
তিনি আরো বলেন, আজকের আলোচনা সভা শোকের নয়, এটি শক্তি সঞ্চয়ের সভা। জুলাইয়ের শক্তিতে জনগণের ভোটে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত হয়েছেন এবং একটি গণতান্ত্রিক সরকার গঠিত হয়েছে।

নির্বাচনি ইশতেহার অনুযায়ী প্রধানমন্ত্রী ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও মানবিক সহায়তামূলক কার্যক্রম শুরু করেছেন বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, নিত্য প্রয়োজনীয় ৬০টির বেশি পণ্যের মূল্য কমেছে এবং স্বাস্থ্য খাতে বিভিন্ন ব্যয়বহুল জিনিসপত্রের দাম কমেছে। দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ একটি মানবিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হওয়া সময়ের ব্যাপার।

সভাপতির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, শহীদ ওয়াসিমসহ যেসকল জুলাই যোদ্ধা জীবন দিয়েছেন, তাদের ইতিহাস অবশ্যই সংরক্ষণ করা হবে। প্রকৃত শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের নির্ভুল তালিকা করার জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কাজ করছে। মুক্তিযুদ্ধের চেতনাও জুলাই বিপ্লবে ভূমিকা রেখেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ