1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
আসিফ মাহমুদ-স্ত্রীর ব্যাংক হিসাব ও বিদেশে সম্পদের তথ্য চেয়ে বিএফআইইউতে দুদকের চিঠি ৯৬৩ প্রকল্প পেরিয়ে সেরা দুইয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘স্মার্ট হুইলচেয়ার’ অস্কারে বাংলাদেশের লড়াই, জমা পড়ল ৫ সিনেমা অর্থ সংকটে ক্লাবগুলো, ক্রিকেটারদের উচ্চ চাহিদা, কোয়াবের ভিন্ন প্রস্তাব বিশ্ব রোগী নিরাপত্তা দিবস: রোগীর নিরাপত্তায় ফার্মাকোভিজিল্যান্স কার্যক্রম জোরদারের আহ্বান নৌকা স্থগিত রেখে ১২০ প্রতীক চূড়ান্ত, একক প্রার্থী হলে থাকবে ‘না’ ভোট বাটেক্সপো ২০২৬ দিয়ে বিশ্ববাজারে নতুনভাবে বাংলাদেশের পোশাক শিল্পের ব্র্যান্ডিং: বিজিএমইএ দক্ষিণ কোরিয়ার কাছে ৬ গোলে হারল বাংলাদেশ সৌরবিদ্যুৎ প্রকল্পে ৬% সুদে মিলবে ঋণ; ১,৫০০ কোটি টাকার তহবিল করছে সরকার পাকিস্তান-চীন যৌথ সীমান্ত কমিশন প্রত্যাখ্যান করল ভারত

নতুন মেয়র কামরুল ‘নরসিংদীর উন্নয়নে যা প্রয়োজন তাই করবো’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ জানুয়ারি, ২০১২
  • ২৬৮ Time View

মেয়র নির্বাচিত হয়ে কামরুজ্জামান কামরুল এক প্রতিক্রিয়ায় বলেছেন, ‘এটি কোনো খুশির নির্বাচন নয়। আমার ভাইয়ের অসমাপ্ত কাজ সম্পূর্ণ করার জন্যই আমি নির্বাচনে অংশ নিয়েছি।’

নির্বাচিত করায় নরসিংদীবাসীর প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাচ্ছি।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে সমর্থন দিয়েছেন। সেই সাহসে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়েছি। সেই জন্য প্রধানমন্ত্রীর প্রতি চির কৃতজ্ঞতা জানাই।’

নরসিংদীবাসীর জন্য কী করবেন- জানতে চাইলে তিনি বলেন, ‘আমার ভাই কোনো দিন অন্যায়কে প্রশ্রয় দেননি, তেমনি আমিও কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না। নরসিংদী শহরের উন্নয়নের জন্য যা যা করা প্রয়োজন আমি তাই করবো।’

এ জন্য সকলের সহযোগিতা চান কামরুল।

দল থেকে মনোনয়ন দেওয়ার পরেও কেউ কেউ তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছে- এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি দলের সমর্থনে নির্বাচন করেছি। যারা দলের সিদ্ধান্ত মানে না, তারা নিজের স্বার্থে রাজনীতি করে। দল ও দেশের জন্য নয়।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ