1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তার প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ তিন লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার নাইটক্লাবে পুলিশের হাতে আটক ইংলিশ পেসার, পেলেন শাস্তি মুনিরের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ, আলোচনায় ইরান কলাবাগানের বাসা থেকে নটর ডেম কলেজের সাবেক শিক্ষকের মরদেহ উদ্ধার বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় প্রয়োজন হলে সামরিক হামলা চালাব : ইরানকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি আজ যেসব এলাকায় টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

আফ্রিদির সমর্থনে মঈন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১২
  • ১৫৯ Time View

আসন্ন ভারত সফরের ওয়ানডে দলে অলরাউন্ডার শহীদ আফ্রিদিকে রাখা উচিত ছিল বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মঈন খান। পাকিস্তানি দৈনিক ‘ডন’ এ খবর জানিয়েছে।
দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে ২২ ডিসেম্বর ভারতে যাচ্ছে পাকিস্তান দল। দ্বিপক্ষীয় এই সিরিজ সামনে রেখে গত পরশু টি-টোয়েন্টি ও ওয়ানডের জন্য আলাদা দল ঘোষণা করেন নির্বাচকেরা। ওয়ানডে দল থেকে বাদ পড়লেও টি-টোয়েন্টি দলে রাখা হয় আফ্রিদিকে।
আফ্রিদিকে ওয়ানডে দলে না রাখা প্রসঙ্গে মঈন খানের প্রতিক্রিয়া, ‘ওয়ানডে দলে না নিয়ে আফ্রিদির প্রতি অবিচার করা হয়েছে। ওর উপস্থিতিতে দলের মানসিক শক্তিটাই বেড়ে যেত। তাই আফ্রিদিকে রাখা উচিত ছিল।’
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই গতকাল জানিয়েছিল, ওয়ানডে দলে আফ্রিদিকে চেয়েছিলেন মিসবাহ-উল-হক। তবে অধিনায়কের চাওয়ার মূল্য দেননি পাকিস্তানি নির্বাচকেরা।
আফ্রিদির সাম্প্রতিক ফর্ম খুবই বাজে। সর্বশেষ ১০ ওয়ানডেতে কোনো হাফ সেঞ্চুরি নেই, সংগ্রহ মাত্র ৮৫ রান। পড়তি ফর্মের আফ্রিদিকে দলে নেওয়ার দাবির পেছনে মিসবাহর যুক্তি ছিল, আফ্রিদি একজন ম্যাচ উইনার। কঠিন পরিস্থিতিতে তাঁর অভিজ্ঞতা কাজে লাগতে পারে। এ ছাড়া আফ্রিদির মতো একজন খেলোয়াড় থাকলে ভারতীয় দলের ওপর মানসিক চাপ বহু গুণ বেড়ে যাবে। তবে পরবর্তী বিশ্বকাপের লক্ষ্যে দল গড়ার কথা বলে আফ্রিদিকে বাইরে রাখার সিদ্ধান্তে অটল থাকেন নির্বাচকেরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ