1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২২ বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরো বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাস মাঝারিমানের রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার আরো ৪১৮ প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার

ফাঁস হলো মেসিদের পাসপোর্টের তথ্য

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৫১ Time View

বিশ্বকাপের শেষ প্রস্তুতি হিসেবে আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে বড় ব্যবধানে জয় তুলে নেয় আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের অ্যালাবামা অঙ্গরাজ্যের অবার্ন শহরের জর্দান-হেয়ার স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

ম্যাচে অংশ নিতে গিয়ে বড় ধরনের নিরাপত্তাত্রুটির সম্মুখীন হয়েছে মেসিবাহিনী। আর্জেন্টিনা জাতীয় দলের সব খেলোয়াড়ের পাসপোর্ট নম্বর এবং সংবেদনশীল তথ্য ফাঁস হয়ে গেছে বলে জানা।

বুধবার এ তথ্য জানায় রয়টার্স। সাধারণত ম্যাচের এক ঘণ্টা আগে গণমাধ্যমে অফিশিয়াল খেলোয়াড়দের তালিকা দেওয়া হয়।

ভুলবশত না মুছেই অফিশিয়াল টিম শিটে তালিকাভুক্ত পাসপোর্ট নম্বর ও সংবেদনশীল তথ্যসহ গণমাধ্যম ও জনসাধারণের কাছে সরবারহ করা হয়। দায়িত্ব নিয়োজিত অফিশিয়ালদের গাফিলতিতে শুরুর একাদশে থাকা খেলোয়াড় এবং বদলি বেঞ্চের সব ফুটবলারের তথ্যই এর মাধ্যমে ফাঁস হয়ে যায়।

এর মধ্যে লিওনেল মেসি, লিসান্দ্রো মার্টিনেজ ও এনজো ফার্নান্দেজের মতো তারকা খেলোয়াড়রা রয়েছেন। আইসল্যান্ড ফুটবল দল তাদের টিম শিটে পাসপোর্ট নম্বর জমা না দেওয়ায় তারা এই তথ্য ফাঁসের শিকার হওয়া থেকে বেঁচে যায়।

আগামী মঙ্গলবার গ্রুপ ‘জে’-তে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনা তাদের শিরোপা ধরে রাখার মিশনে নামবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ