1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোন সুযোগ নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মন্ত্রীদের বেতন ১০ লাখ হওয়া উচিত: নুরুল হক নুর ২৪ ঘন্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

‘এভাবে আন্তর্জাতিক ক্রিকেটে কাউকে বল করতে দেখিনি’

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৭১ Time View

টাইগার পেসার নাহিদ রানা যেন বলে-কয়ে দেড়শ কিলোমিটার গতিতে বল করছেন। রানার বোলিংয়ে মুগ্ধ নিউজিল্যান্ডের তারকা স্পিনার ইশ সোধিও। জানালেন, নাহিদ রানার মতো এভাবে ধারাবাহিকভাবে গতিময় বোলিং করতে দেখেননি আর কাউকে। টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে চট্টগ্রামে আজ সংবাদ সম্মেলনে এমন কথা বলেন তিনি।

এ সময় নাহিদ রানাকে নিয়ে সোধি বলেন, ‘বাংলাদেশি পেসারদের পারফরম্যান্স মনোমুগ্ধকর। যেভাবে বল করছে, বিশ্বের যেকোনো দলকে চ্যালেঞ্জে ফেলতে পারবে। নাহিদ রানাকে আগে বল করতে দেখিনি। তবে শুনেছি ওর প্রতিটি বল উচ্চ গতির, তাও ১০ ওভার জুড়ে।’

‘আমি আগে এভাবে আন্তর্জাতিক ক্রিকেটে কাউকে বল করতে দেখিনি, বিশেষ করে এশিয়ান কন্ডিশনে। খুব চ্যালেঞ্জিং মনে হচ্ছে। আমরা আমাদের ব্যাটারদের কিছু ভালো পারফরম্যান্সের সাথে জয়ের প্রত্যাশাও করছি। বাংলাদেশের এই দল বেশ ভিন্ন। কয়েকজন নামজাদা পেসার আছে যাদের আগে খেলিনি। এই কন্ডিশনে ভালো একটা টেস্ট হয়ে যাচ্ছে।’

নাহিদ রানার সঙ্গে টি-টোয়েন্টিতে নেই মুস্তাফিজুর রহমানও, ‘মুস্তাফিজ ও নাহিদ গত সিরিজে যেভাবে বল করল… তারা ভিন্ন ধরনের চ্যালেঞ্জ। তবে এটা নতুন দল, নতুন চ্যালেঞ্জ। মুস্তাফিজের বিরুদ্ধে আগে খেলা হয়েছে তাই পুরনো বোলারদের ব্যাপারে কৌশল সাজানো যায়। কিন্তু এখন তো পুরো নতুন অ্যাটাক।’

‘বাংলাদেশে যখন প্রথম এসেছিলাম, ২০১৩ সালে। পুরো ভিন্ন দল ছিল। এখন অনেকেই নতুন এসেছে। বাংলাদেশ এখন আরও শক্তিশালী হয়ে উঠেছে। তবে ২০১৩ সালের দলের কেউই এখন নেই। তাই ভালো চ্যালেঞ্জ হতে যাচ্ছে। অনেকে হয়ত দলে আছে যারা আন্তর্জাতিক ক্রিকেট এখনও খেলেনি। তবে এটাই খেলাধুলার সৌন্দর্য। পরিবর্তন হতে থাকবেই। বাংলাদেশ এই কন্ডিশনে সবসময় চ্যালেঞ্জিং দল। আমরা এই চ্যালেঞ্জের জন্য মুখিয়ে আছি। আমরা এশিয়াতে প্রচুর ক্রিকেট খেলেছি। আশা করি আমাদের তরুণরাও মানিয়ে নিতে পারবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ