1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

সুবিধাবাদের রাজনীতি বাদ দেন : মামুনুল হক

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৬২ Time View

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, বিএনপি এখন যেই রাজনীতি করছে সেটা তাদের দুটি ভিত্তির ওপর প্রতিষ্ঠিত একটি হলো সুবিধাবাদের রাজনীতি, আরেকটি হলো দ্বিচারিতার রাজনীতি।

তিনি বলেন, নির্বাচনের আগে থেকেই তারা তলে তলে গণভোটে ‘না’-ভোটের পক্ষে প্রচার শুরু করেছিল। ৩০০ আসনের প্রার্থী এবং বিএনপির সব অঙ্গসংগঠনসহ গোটা জনশক্তি ‘না’-ভোটের পক্ষে গোপনে কাজ করেছে। কিন্তু যখন তারা দেখল যে ‘হ্যাঁ’-ভোটের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে, তখন পরাজয়ের ভয়ে শেষ মুহূর্তে বিএনপির চেয়ারম্যান বাধ্য হয়ে ‘হ্যাঁ’-ভোটের পক্ষে কথা বলেছেন এবং প্রচার চালিয়েছেন। কিন্তু যেই তারা বৈতরণি পার হলেন, অমনি জাতির কাছে দেওয়া সেই অঙ্গীকার বিএনপির চেয়ারপারসন ভুলে গেলেন।

শনিবার (২৫ এপ্রিল) সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে তিনি এ সব কথা বলেন।

মামুনুল হক বলেন, এই মোনাফেকি করে দ্বিচারিতা করে একবার গাং পার হতে পেরেছেন। ভবিষ্যতে আপনারা জাতির কাঠগড়ায় আসামি হিসেবে চিহ্নিত হয়ে যাবেন। সুবিধাবাদের রাজনীতি বাদ দেন। গণভোটের রায় কার্যকর করুন। সংবিধান সংশোধনের ওই সব বুঝ বাংলার মানুষ আর দেখতে আর বুঝতে চায় না। ১৭টি সংবিধানের সংশোধন বাংলাদেশে হয়েছে। কিন্তু এই সংশোধন এগুলো টেকসই হয় না। এবারের মানুষের ম্যান্ডেট ছিল সংবিধান সংস্কার পরিষদ গঠনের মাধ্যমে সংসদকে গাঠনিক ক্ষমতার মাধ্যমে সংবিধানের আমল সংস্কার মানুষ দেখতে চেয়েছে।

তিনি বলেন, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। এটা মূলত জনগণের সঙ্গে নতুন করে আরেকটি প্রতারণা এবং ভাওতাবাজি। আপনারা জুলাই সনদের স্পিরিট বাস্তবায়ন করতে চান না। আপনারা আপনাদের নোট অব ডিসেন্টগুলো জাতির ওপর চাপিয়ে দেওয়ার পাঁয়তারা চালাচ্ছেন। এভাবেই যদি আপনাদের চলতে থাকে জুলাই যোদ্ধাহত যোদ্ধারা এবং জুলাইয়ের শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা বাংলাদেশে আবার নতুন করে আরেক সংগ্রামে নামবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ