1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
সংরক্ষিত নারী আসনে বিএনপির সব প্রার্থীর মনোনয়ন বৈধ: ইসি দল বড় করতে চায় এনসিপি, দরজা উন্মুক্ত বঞ্চিত নেতাকর্মীসহ সবার জন্য যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে হরমুজ প্রণালি খোলা ‘সম্ভব নয়’: ইরান বীরশ্রেষ্ঠদের নামে জাতীয় সংসদে গ্যালারির নামকরণ ডাকসু নেতা মুসাদ্দিককে ‘দাঁত ফেলে দেওয়ার’ হুমকি ছাত্রদল নেতার বিরুদ্ধে ঢাকায় সমাবেশের ঘোষণা জামায়াতের ট্রাম্পের হাতেই থাকছে যুদ্ধকালীন ক্ষমতা ‘যা শুরু করেছেন, আপনাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে’: রাশেদ খান দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোন আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা আজ, হঠাৎ পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী

দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোন আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১৩ Time View

দেশের মানুষের স্বার্থ রক্ষায় বিরোধীদলের সঙ্গে যেকোন আলোচনা করতে বিএনপি সম্মত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দেশ ও দেশের মানুষের কোন বিষয় যদি আমাদের সামনে কেউ উপস্থাপন করেন, যদি আমাদের কাছে দেশ এবং দেশের মানুষের স্বার্থের ব্যাপারে কেউ কোন প্রস্তাবনা দেন আলোচনা করতে চান ও পরামর্শ বা সুপারিশ দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল সময় প্রস্তুত সেই বিষয়ে আলোচনা করতে। যে অবস্থানেই থাকি না কেন, সকল সময় আমরা দেশের স্বার্থের প্রস্তাব গ্রহণ এবং সেই প্রস্তাবে আলোচনা করতে রাজি আছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বিরোধীদলীয় নেতা একটি প্রস্তাব দিয়েছেন যে আমরা বিরোধী দল সরকারি দল সকলে মিলে কেন আমরা আলোচনা করতে পারি না? সংসদ নেতা হিসেবে যে অবশ্যই আমরা বিরোধী দলকে আমন্ত্রণ জানাবো। আমাদের অবস্থান থেকে আমরা বসবো আমরা আলোচনা করবো। আমরা উনাদের প্রস্তাব দেখবো। যদি উনাদের প্রস্তাবে বাস্তবতার নিরিখে কিছু থাকে এবং বাস্তবায়ন করা সম্ভব হয় অবশ্যই আমরা তা করবো।

কারণ আমরা এই সংসদে যেদিকেই বসি না কেন জনগণ আমাদেরকে এখানে পাঠিয়েছে তাদের স্বার্থ দেখার জন্য। কাজেই বাংলাদেশের মানুষের স্বার্থে আমরা আলোচনায় প্রস্তুত আছি।’

তারেক রহমান বলেন, ‘এই সংসদে আমরা যে বিষয়টি নিয়ে মাত্র আলোচনা প্রায় শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। সেই বিষয়টি নিয়ে হয়তোবা আমাদের মধ্যে মতপার্থক্য রয়েছে। তবে নিঃসন্দেহে কেউই আমরা অস্বীকার করছি না বিষয়টি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি, শুধু বাংলাদেশের জন্য নয়, এই মুহূর্তে আমরা যদি বিশ্ব রাজনীতি বিশ্ব পরিস্থিতি বিশ্ব বাস্তবতা বিবেচনায় সমগ্র বিশ্বের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।

তিনি আরো বলেন, ‘যে যেভাবেই আমরা বলি না কেন, যে পরিস্থিতির ভেতর দিয়ে আমরা যাচ্ছি, প্রত্যেকটি দেশের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আজকের আলোচনার মাধ্যমে এই সংসদের প্রত্যেক সদস্য ও প্রত্যেকটি রাজনৈতিক দল একটি জায়গা উপনীত হয়েছি। যতই মতপার্থক্য থাকুক না কেন, দেশ ও দেশের মানুষের স্বার্থ রক্ষার ব্যাপারে আমাদের কোন মতপার্থক্য নেই।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ