1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
সংরক্ষিত নারী আসনে বিএনপির সব প্রার্থীর মনোনয়ন বৈধ: ইসি দল বড় করতে চায় এনসিপি, দরজা উন্মুক্ত বঞ্চিত নেতাকর্মীসহ সবার জন্য যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে হরমুজ প্রণালি খোলা ‘সম্ভব নয়’: ইরান বীরশ্রেষ্ঠদের নামে জাতীয় সংসদে গ্যালারির নামকরণ ডাকসু নেতা মুসাদ্দিককে ‘দাঁত ফেলে দেওয়ার’ হুমকি ছাত্রদল নেতার বিরুদ্ধে ঢাকায় সমাবেশের ঘোষণা জামায়াতের ট্রাম্পের হাতেই থাকছে যুদ্ধকালীন ক্ষমতা ‘যা শুরু করেছেন, আপনাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে’: রাশেদ খান দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোন আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা আজ, হঠাৎ পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী

ইসিতে মনোনয়ন ফরম জমা দিলেন জামায়াত জোটের প্রার্থীরা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ২৪ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোট মনোনীত প্রার্থীরা নির্বাচন কমিশনে (ইসি) মনোনয়ন ফরম জমা দিচ্ছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১১টার পর থেকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন জামায়াত জোটের প্রার্থীরা।

জামায়াত জোটে বরাদ্দ পাওয়া ১৩টি আসনের মধ্যে জামায়াতে ইসলামীর ৯ জন, এনসিপির ২ জন এবং বাংলাদেশ খেলাফত মজলিস ও জাগপা থেকে একজন করে প্রার্থী মনোনয়ন পান।

মনোনয়ন ফরম জমা দেওয়া প্রার্থীরা হলেন- নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার মুন্নী, নাজমুন নাহার নীলু, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম, মনিরা শারমিন, মাহমুদা আলম মিতু ও তাসমিয়া প্রধান।

এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের মাহবুবা হাকিম পরে মনোনয়নপত্র জমা দেবেন বলে জানা গেছে।

প্রার্থীরা ইসির যুগ্ম সচিব ও রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খানের কাছে হলফনামা ও প্রয়োজনীয় কাগজপত্রসহ মনোনয়ন ফরম জমা দেন।

এসময় ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ, ১১ দলীয় নির্বাচনি ঐক্যের সমন্বয়ক এএইচ এম হামিদুর রহমান আযাদ ও এহসানুল মাহবুব জুবায়েরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বর্তমান আইন অনুযায়ী সংসদের সাধারণ আসনে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে ৫০টি সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। সে হিসাবে এবার বিএনপি জোট পাবে ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র জোট ১টি আসন।

এদিকে ক্ষমতাসীন বিএনপি জোট মনোনীত ৩৬ জনের তালিকা ঘোষণা করেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তারাও মঙ্গলবার মনোনয়নপত্র জমা দিচ্ছেন। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, ২১ এপ্রিলের মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ এপ্রিল।

মনোনয়ন ফরম প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ মে। আইন অনুযায়ী, সাধারণ আসনের নির্বাচিত সংসদ সদস্যরা সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ভোট দেন। তবে দল বা জোট তাদের প্রাপ্য আসনের সমান সংখ্যক প্রার্থী মনোনয়ন দেওয়ায় সাধারণত এ নির্বাচনে ভোটগ্রহণের প্রয়োজন হয় না। প্রার্থিতা প্রত্যাহারের দিনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়ে থাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ