1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

বান্দরবানে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মাধবী মারমা

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৬১ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীকে মনোনীত করেছে বিএনপি। এরমধ্যে স্থান করে নিয়েছেন বান্দরবান বিএনপির নেত্রী অ্যাডভোকেট মাধবী মারমা। সোমবার (২০ এপ্রিল) এ তালিকা প্রকাশ করা হয়।

অ্যাডভোকেট মাধবী মারমা জেলা মহিলা দলের সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব পালন করেছেন।

তিনি ২০২৪ সালের নভেম্বরে গঠিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত একজন সদস্য। মাধবী মারমা বান্দরবান জেলা জজকোর্ট আইনজীবী ও দুর্নীতি প্রতিরোধ কমিটি, বান্দরবান শাখার সহসভাপতির দায়িত্ব পালন করছেন।

দলীয় সূত্র জানায়, আবেদনগুলো থেকে প্রথমে একটি প্রাথমিক তালিকা তৈরি করা হয়। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে সেখান থেকে চূড়ান্ত তালিকা করা হয়েছে।

প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে ত্যাগী, অভিজ্ঞ এবং শিক্ষিত নেত্রীদের অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছে মনোনয়ন বোর্ড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ