1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

স্পোর্টিংকে আটকে দিয়ে সেমিফাইনালে আর্সেনাল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৮০ Time View

চ্যাম্পিয়নস লিগে কঠিন এক লড়াই শেষে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আর্সেনাল। নিজেদের মাঠে গোলশূন্য ড্র করেও দুই লেগ মিলিয়ে ১-০ ব্যবধানে স্পোর্টিং সিপিকে হারিয়ে শেষ চারে উঠেছে ইংলিশ ক্লাবটি।

প্রথম লেগে কাই হাভার্টজের করা একমাত্র গোলই হয়ে ওঠে ম্যাচের ভাগ্য নির্ধারক। সেই লিড ধরে রেখেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে মিকেল আর্তেতার দল।
শেষ চারে তাদের প্রতিপক্ষ অ্যাতলেতিকো মাদ্রিদ।

তবে ম্যাচে খুব একটা ছন্দে ছিল না আর্সেনাল। শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে স্পোর্টিং। ত্রিনকাওর শট অল্পের জন্য বাইরে চলে গেলে যে যাত্রায় বেঁচে যায় আর্সেনাল।
অন্যদিকে আর্সেনালের ভিক্টর গিয়োকেরেসের প্রচেষ্টাও লক্ষ্যভ্রষ্ট হয়।

প্রথমার্ধের শেষ দিকে গোল পেয়েই যাচ্ছিল স্পোর্টিং। ম্যাক্সি আরাউহোর পাস থেকে কাটামোর ভলি পোস্টে লেগে ফিরে আসে। এছাড়া গোলরক্ষক ডেভিড রায়ার একটি ভুলও প্রায় বিপদ ডেকে আনছিল।

দ্বিতীয়ার্ধেও চাপ ধরে রাখে স্পোর্টিং। তবে আর্সেনালের রক্ষণভাগ দৃঢ় থাকায় গোলের দেখা পায়নি তারা। অন্যদিকে গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ও ননি মাদুয়েকের সুযোগগুলোও কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা।

শেষ দিকে লিয়ান্দ্রো ত্রোসার্ডের হেড পোস্টে লাগে, আর যোগ করা সময়ে জোয়াও সিমোএসের শট অল্পের জন্য বাইরে চলে গেলে বেঁচে যায় আর্সেনাল।

শেষ পর্যন্ত দুই লেগ মিলিয়ে ১-০ ব্যবধানে সেমিফাইনালে উঠেছে আর্সেনাল।
এখন তাদের সামনে আরো বড় চ্যালেঞ্জ, সেমিতে তাদের প্রতিপক্ষ অ্যাতলেতিকো মাদ্রিদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ