1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনামঃ
সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থা নিয়ে যা জানা গেল আজ সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক শাহ আমানতে আরো ৭ ফ্লাইট বাতিল, দুর্ভোগে যাত্রীরা আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে প্রাণ গেল বাবা-ছেলে-নাতনির ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৬৬ শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাব, যা বলছে ইরান অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন বিশ্বজুড়ে থাকা আমেরিকানদের জন্য একটি হালনাগাদ সতর্কবার্তা জারি তেলের কৃত্রিম সংকট রোধে সাতক্ষীরায় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক পেট্রোল পাম্প পরিদর্শন

সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থা নিয়ে যা জানা গেল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৮ Time View

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।

সোমবার (২৩ মার্চ) বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে এই তথ্য জানান।

তিনি বলেন, ‘আমি সিঙ্গাপুরের চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন, মির্জা আব্বাসের বিভিন্ন প্যারামিটার ইতিবাচক লক্ষণ দেখাচ্ছে। আলহামদুলিল্লাহ, তার অবস্থার উন্নতি হচ্ছে।’

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, ‘যেহেতু সমস্যাটি মস্তিষ্কের সঙ্গে সম্পর্কিত। তাই মির্জা আব্বাসের পুরোপুরি সুস্থ হতে কিছুটা সময় লাগবে।’

উল্লেখ্য, গত ১৫ মার্চ মির্জা আব্বাসকে ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে গিয়ে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে তার পাশে স্ত্রী আফরোজা আব্বাস ও ছেলে ইয়াসির আব্বাস অবস্থান করছেন।

এর আগে গত ১৩ মার্চ ঢাকার এভারকেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। প্রায় চার ঘণ্টার সেই অস্ত্রোপচারের পর দুই দিন তিনি আইসিইউতে ছিলেন। এরপর তাকে সিঙ্গাপুর নেওয়া হয়।

গত ১১ মার্চ রাতে ইফতারের সময় অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেললে মির্জা আব্বাসকে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ