1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

বাড়িতে ঢুকে আওয়ামী লীগ নেতাকে খুন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১২
  • ১০৩ Time View

মেহেরপুর, নভেম্বর ২৯ – মেহেরপুরের গাংনী উপজেলায় সন্ত্রাসীর গুলিতে নিহত হয়েছেন আওয়ামী লীগের এক নেতা।

ক্ষমতাসীন দলের গাংনী উপজেলা কমিটির সদস্য শাহিদুজ্জামান বেল্টুকে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তার বাড়ির ঢুকে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে।

বেল্টু মেহেরপুর জেলা বাস মালিক সমিতির যুগ্ম-সম্পাদকও ছিলেন। তিনি দেবীপুর গ্রামের মৃত হারেজ উদ্দীনের ছেলে।

গাংনী থানার ওসি মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেল্টু রাতে তার বাড়ির দোতলার শোবার ঘরে টেলিভিশন দেখছিলেন। ওই সময় ৮/১০ জন মুখোশধারী সন্ত্রাসী ঘরে ঢুকে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে চলে যায়।

গুলিবিদ্ধ বেল্টু ঘটনাস্থলেই মারা যান। লাশ সদর হাসপাতাল মর্গে পাঠিেেয়ছে পুলিশ।

কী কারণে বেল্টু খুন হয়েছেন, জানাতে পারেনি পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ