1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনামঃ
পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী অবসর নিয়েও আর্জেন্টিনার জার্সিতে আবার মাঠে নামতে পারেন মেসি শরীয়তপুরে মধ্যরাতে হোটেলের পার্কিংয়ে অগ্নিকাণ্ড, ভবনের ছাদ থেকে ১৭ জনকে উদ্ধার রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৬৯ চোটে পড়ে কাঁদলেন নেইমার, ক্ষোভ ঝাড়লেন মাঠকর্মীদের ওপর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পড়েছিল মরদেহ, মুখে স্কচটেপ কণ্ঠের জাদুতে পাঁচ দশক, আজও অনন্য সাবিনা ইয়াসমিন

বাংলাদেশ-ভারত অধিনায়কের হাত না মেলানোর বিষয়ে বিসিবির ব্যাখ্যা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ১৪০ Time View

জিম্বাবুয়ের বুলাওয়েতে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে ভারত-বাংলাদেশ ম্যাচের আগে টসের সময় দুই দলের অধিনায়কের করমর্দন না করা নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে। তবে বিষয়টি অনিচ্ছাকৃত ছিল বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের নিয়মিত অধিনায়ক আজিজুল হাকিম অসুস্থ বোধ করায় টসে উপস্থিত থাকতে পারেননি। তার পরিবর্তে দলের হয়ে টস করতে যান সহ-অধিনায়ক জাওয়াদ আবরার।
ভারতের অধিনায়ক আয়ুশ মাহাত্রের সঙ্গে টস শেষে করমর্দন না হওয়ায় মুহূর্তেই বিষয়টি সংবাদমাধ্যমের নজরে আসে।

এ বিষয়ে বিসিবি জানায়, প্রতিপক্ষ অধিনায়কের সঙ্গে হাত না মেলানোর বিষয়টি কোনোভাবেই ইচ্ছাকৃত ছিল না। মুহূর্তের জন্য মনোযোগ বিচ্যুত হওয়ার কারণেই এমনটি ঘটে এবং এর পেছনে ভারতের প্রতি কোনো অসম্মান বা অবহেলার উদ্দেশ্য ছিল না বলে স্পষ্ট করে বোর্ড।

বিবৃতিতে আরো বলা হয়, ক্রিকেটের চেতনা রক্ষা এবং প্রতিপক্ষের প্রতি সম্মান প্রদর্শন বাংলাদেশের জন্য সব সময়ই মৌলিক একটি বিষয়।
এই ঘটনার পরপরই টিম ম্যানেজমেন্টকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং খেলোয়াড়দের ক্রীড়াসুলভ আচরণ, সৌহার্দ্য ও পারস্পরিক সম্মান বজায় রাখার বিষয়টি আবারও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ