1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

চেম্বার গ্রুপে কাজী আকরাম প্যানেলের নিরঙ্কুশ জয়

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ নভেম্বর, ২০১২
  • ১২১ Time View

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাটিজ (এফবিসিসিআই) ২০১২-১৪ মেয়াদের নির্বাচনে চেম্বার গ্রুপে সভাপতি প্রার্থী কাজী আকরাম উদ্দিনের প্যানেলের নিরঙ্কুশ জয় পেয়েছে।

পরিচালক পদে ১৫টি পদের মধ্যে ১১টি পদে জয়ী হয়েছেন আকরাম সমর্থিত জেলা চেম্বারের নেতারা।

অন্যদিকে সংগঠনের সাবেক সভাপতি আনিসুল হক সমর্থিত গণতান্ত্রিক পরিষদের ৪ জন জেলা চেম্বারের নেতা পরিচালক পদে নির্বাচিত হয়েছেন।

শনিবার রাত ১০টা ২০ মিনিটে চেম্বার গ্রুপের ফলাফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আলী আশরাফ এমপি।

চেম্বার গ্রুপ থেকে কাজী আকরাম পরিষদের নির্বাচিত পরিচালকরা হলেন : আমিনুল হক শামীম (২৬২), রেজাউল করিম রেজনু (২৪৯), বজলুর রহমান (২৪০), মনোয়ারা হাকিম আলী (২৩৯), মমতাজ উদ্দিন (২১৩), প্রবীর কুমার সাহা (২০৯), এ কে এম শাহেদ রেজা (২০৪), আব্দুল ওয়াহেদ (২০৩), জালাল উদ্দিন ইয়ামেনী (১৯৭), সিরাজুল হক (১৮৮), বিজয় কুমার কেজরিওয়াল (১৮৫)।

আনিসুল হক সমর্থিত গণতান্ত্রিক পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন আনোয়ার সাদাত সরকার (২১৭), গোলাম মোস্তফা তালুকদার (২১২), কোহিনুর ইসলাম (২১০), তাবারাকুল তোসাদ্দেক হোসেন খান টিটু (১৯৭)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ