1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

চলচ্চিত্রের সংগীত পরিচালনায় ইমরান

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ নভেম্বর, ২০১২
  • ১৫০ Time View

এবারে চলচ্চিত্রের সংগীত পরিচালনা করলেন তিনি। সংগীত পরিচালনার পাশাপাশি এ চলচ্চিত্রের একটি গানেও কণ্ঠ  দিয়েছেন ইমরান। দ্বৈতকণ্ঠের এ গানটিতে ইমরানের সহশিল্পী ন্যান্সি। গত বৃহস্পতিবার রাতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। ‘প্রেমবাজ’ শিরোনামের এই চলচ্চিত্রের জন্য গানটি তৈরি করা হয়েছে। ছবিটি পরিচালনা করবেন শাহীন কবির।

প্রথমবারের মতো চলচ্চিত্রের সংগীত পরিচালনা প্রসঙ্গে ইমরান বলেন, ‘চলচ্চিত্র অনেক বড় একটা মাধ্যম। এখানে কাজ করার স্বপ্ন শুরু থেকে। অন্য সংগীত পরিচালকদের সংগীত পরিচালনায় এর আগে কয়েকটি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছিলাম। এবারে নিজের সুর ও সংগীত পরিচালনায় গানে কণ্ঠ দিতে পেরে স্বপ্ন পূরণের পথে হাঁটছি বলে মনে হচ্ছে।’

চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার পর গত বছর নিজের প্রথম একক অ্যালবাম ‘স্বপ্নলোক-এর মধ্য দিয়ে সংগীত পরিচালনায় ইমরানের অভিষেক। এ বছর নিজের কাজের বাইরেও নির্ঝরের ‘স্বপ্নমুখী’, নুসরাতের ‘ভালোবাসি’, পূজার ‘পূজা’, নওমীর ‘নওমী’সহ আরো বেশ কয?েকটি অ্যালবামের জন্য গান করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ