1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

তিনি দেশকে জঙ্গীবাদের আস্তানা বানাতে চান : প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ নভেম্বর, ২০১২
  • ১১৫ Time View

বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াকে আরেকবার ক্ষমতায় আনলে আওয়ামী লীগের রেখে যাওয়া উন্নয়নের ধারাকে পাল্টে দেবেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, উনি (খালেদা জিয়া) আসলে চেহারা পাল্টে দিয়ে বাংলাদেশকে আবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করবেন। বাংলাদেশকে জঙ্গীবাদের দেশে পরিণত করবেন।

বৃহস্পতিবার দুপুরে গণভবনে সিলেট জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময়ের আগে দেশের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অর্থনীতি, তথ্য-প্রযুক্তিসহ বিভিন্ন খাতে বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরো বলেন, চেহারা পাল্টে দেওয়া বলতে উনি কী বুঝাতে চেয়েছেন? আবার দেশব্যাপী বোমা হামলা হবে? গ্রেনেড হামলা হবে? উনি তো বলেছেন,  চেহারা পাল্টে দেবেন।

উল্লেখ্য, গত সোমবার বরিশালের জনসভায় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ‘বাংলাদেশের চেহারা পাল্টে দিতে’ তার দলকে আরেকটি সুযোগ দেয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানানোর পর ক্ষমতাসীন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এই মন্তব্য করলেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ