1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী এবারের ঈদযাত্রায় ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা: জামায়াত আমির মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত প্রস্তুত ৬ দেশ ফিলিস্তিন চেয়েছিল নিষেধাজ্ঞা, ইসরায়েলকে জরিমানা করেই ছেড়ে দিল ফিফা ইসরায়েলের মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি ইরানের ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের আভাস ‘ইরানি হামলায়’ মার্কিন যুদ্ধবিমানের জরুরি অবতরণ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয় : প্রেস উইং

পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে ট্রাকে আগুন, পুলিশের গাড়িতে ককটেল: আটক ৩

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৯০ Time View

শরীয়তপুর: শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ টোল প্লাজার কাছে একটি ট্রাকে আগুন ও পুলিশের গাড়িতে ককটেল হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে পদ্মা সেতুর ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও মিছিলের ঘটনাও ঘটে। এ ঘটনায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন এবং পুলিশ তিনজনকে আটক করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর সোয়া ৬টার দিকে ২০০ থেকে ৩০০ জনের একটি দল পদ্মা সেতুর দক্ষিণ টোল প্লাজা সংলগ্ন নাওডোবা এলাকায় এক্সপ্রেসওয়েতে মিছিল বের করে। এসময় তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন এবং শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন স্লোগান দেন। প্রায় আধা ঘণ্টা ধরে সড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মিছিলকারীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল ছোড়েন। এতে গাড়ির সামনের কাঁচ ভেঙে যায় এবং একজন পুলিশ সদস্য আহত হন। পরে তারা এক্সপ্রেসওয়ে থেকে পাশের তস্তারকান্দি এলাকায় গিয়ে চিনি বোঝাই একটি ট্রাকে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভান।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর চাচাতো ভাই ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফাহাদ হোসেন তপু এবং জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক পাহাড়সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন স্থানীয় নেতাকে মিছিলের নেতৃত্বে দেখা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম রসূল বলেন, ভোরে একদল দুর্বৃত্ত এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে এবং কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পুলিশ তাদের নিবৃত্ত করতে গেলে তারা পুলিশের গাড়িতে ককটেল ছোড়া হয়। এতে গাড়ির কাঁচ ভেঙে একজন পুলিশ সদস্য সামান্য আহত হন। পরে তারা একটি ট্রাকে আগুন দেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।

ওসি আরও বলেন, দুর্বৃত্তরা কোন দলের বা তারা কারা, তা আমরা এখনো জানতে পারিনি। তাদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ