1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
রতন হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩ বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস ফ্যাসিস্ট সরকার সমবায় সমিতিগুলোকে লুটেপুটে খেয়েছে: খায়রুল কবির খোকন পরীমণির বিতর্কিত কর্মকাণ্ড পুরো শিল্পী জাতির ওপর কলঙ্ক: রিনা খান কাবায় গিয়ে ‘বিয়ের’ খবর দিলেন অভিনেত্রী নাজনীন নীহা! কিন্তু কাকে? তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন ডাচেস সোফি জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আওয়ামী লীগ আমলে ৮০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গেছেন: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তিতুমীর জয়পুরহাটের ডিসিকে অপসারণে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম বিবিএসকে পূর্ণ স্বাধীনতা দিয়েছি: অর্থমন্ত্রী

গুজব উপেক্ষা করে ভিনিসিয়ুসের সঙ্গে লড়াইয়ে রদ্রিগো

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২২ Time View

রদ্রিগো পুরো গ্রীষ্মটা কাটিয়েছেন তার ভবিষ্যৎ নিয়ে চলা গুঞ্জন নিয়ে রসিকতা করে। প্রতি সপ্তাহে নতুন ক্লাবের সঙ্গে নাম জড়ালেও তিনি জোর দিয়ে বলেছেন, তিনি এখনো রিয়াল মাদ্রিদে থেকে খুশি।

গত মৌসুমের শেষ দিকে মাদ্রিদের শুরুর একাদশ থেকে তার নাম বাদ পড়ার পর থেকেই ব্রাজিলিয়ান এই তারকাকে ঘিরে জল্পনা ছড়াতে থাকে। আর্সেনাল ও লিভারপুলের আগ্রহের কথা শোনা গেলেও ম্যানচেস্টার সিটি ও টটেনহাম হটস্পারকে সবচেয়ে সম্ভাব্য গন্তব্য হিসেবে ধরা হচ্ছিল।
ক্লাব বিশ্বকাপে জাবি আলোনসোর তাকে কম ব্যবহার করাও সেই জল্পনা আরো জোরদার করেছিল। তবে ২৪ বছর বয়সী রদ্রিগো জানালেন, তিনি এসব গুঞ্জনকে গুরুত্ব দেননি।

টিএনটি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে রদ্রিগো বলেন, ‘প্রতি বছরই শোনা যায় আমি নাকি ক্লাব ছাড়ছি। এবার তো প্রায় প্রতি সপ্তাহেই আমাকে ভিন্ন ভিন্ন দলে পাঠানো হচ্ছিল! আমি মজা করে বাবা-মা আর বন্ধুদের বলতাম, আজ আমি এই দলে, কাল ওই দলে।
কিন্তু এসব গুঞ্জন আমাকে একদমই প্রভাবিত করেনি। আমি জানতাম, আমি এখানেই থাকব।’

২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড আরো বলেন, ‘আমি আমার ছুটি উপভোগ করেছি, অনুশীলন চালিয়ে গেছি। রিয়াল মাদ্রিদই আমার ঘর, এখানে খেলা আমার স্বপ্ন ছিল।
যতদিন এই জার্সি গায়ে থাকবে, আমি সর্বোচ্চটা দিয়ে যাব।’

আলোনসোর অধীনে নতুন মৌসুমে ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় রদ্রিগোকে বাম দিকে সুযোগ দেওয়া হচ্ছে একাধিক ম্যাচে। মার্শেইয়ের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে এমবাপ্পের প্রথম গোলে পেনাল্টি আদায় করে এনে নিজের কার্যকারিতা আরও একবার প্রমাণ করেছেন তিনি। রদ্রিগো বলেন, ‘তিনি (আলোনসো) অনেক পরিবর্তন করছেন, প্রায় প্রতিটি ম্যাচেই আলাদা কৌশলে খেলাচ্ছেন। মৌসুমের শুরুতে আমাকে বাম দিকে রেখেছিলেন, কিন্তু সবাই জানে আমি ভেতরে বা ডান দিকেও খেলতে পারি, যেমন আমি আগেও সবসময় করেছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ