1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
ফিরে দেখা: রুপালি পর্দায় পপি অভিনীত ১০ সিনেমা ভারতের সবচেয়ে সফল স্টার কিড, ২৭ বছরেই দিয়েছেন ‘২,০০০ কোটির’ সিনেমা, প্রশংসা কুড়িয়েছেন কান-এ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪২, মামলা ৫১ ডেমোক্র্যাটদের ‘ঘৃণার দল’ বলে আখ্যা দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স চুরি হওয়া ৫২ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে এসএমপি রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজ অনেক কৃতী ব্যক্তিত্ব তৈরি করেছে : ভূমিমন্ত্রী চাকরিচ্যুত ৮,৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে ১৭০ ডিভাইসসহ ৬৩ বিদেশি নাগরিক আটক, অনলাইন প্রতারক চক্রের সন্দেহ আগামী ২৫ সেপ্টেম্বর বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু গ্যাস-বিদ্যুৎ সংকটে ধৈর্য, রাজনীতিতে শালীনতার আহ্বান প্রধানমন্ত্রীর

সাগরিকার গোলে লাওসের বিপক্ষে দারুণ শুরু বাংলাদেশের

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১২১ Time View
বড়দের স্বপ্ন পূরণ হয়েছে। এবার ছোটদের পালা। অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে খেলতে হলে বাছাইপর্বে গ্রুপসেরা হতে হবে বাংলাদেশের মেয়েদের। ‘এইচ’ গ্রুপের রানার্সআপ হলেও অবশ্য সুযোগ মিলবে।

তবে সেটা শর্তসাপেক্ষে। 

আজ ভিয়েনতিয়েনের নিউ লাওস জাতীয় স্টেডিয়ামে খেলতে নেমে দারুণ শুরুই পেয়েছে বাংলাদেশের মেয়েরা। টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলতে নেমে স্বাগতিক লাওসের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে রয়েছে। গোলটি করেছেন মোসাম্মৎ সাগরিকা।

 

ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ আধিপত্য দেখালেও গোলের তেমন সুযোগ পাচ্ছিল না। উল্টো ১১ মিনিটে স্বাগতিক লাওসের মেয়েরাই পেয়েছিল। তবে গোলরক্ষক স্বর্ণা রানি মণ্ডল ও রক্ষণভাগের খেলোয়াড়দের দৃঢ়তায় রক্ষা পায় বাংলাদেশ। স্বর্ণা দারুণ সেভ করলে ফিরতি সুযোগ পায় লাওসের আক্রমণভাগের এক খেলোয়াড়।

তিনি ফিরতি শট নিলে অধিনায়ক আফঈদা খন্দকার বাঁচিয়ে দেন। 

১৪ মিনিটে অবশ্য বাংলাদেশকে লিড এনে দেওয়ার দারুণ সুযোগ পেয়েছিলেন তৃষ্ণা। সতীর্থ সিনহা শিখার পাস বক্সের মধ্যে পেয়েও তিনি ভালোভাবে শট নিতে না পারায় গোলের দেখা পায়নি বাংলাদেশ। ১৭ মিনিটে লাওসও এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল। কিন্তু  বাংলাদেশি গোলরক্ষককে একা পেয়ে গোলবারে বল রাখতে পারেননি খোনেসাভান চৌম্মানিভং।

বাইরে মারেন তিনি। 

ফিরতি মিনিটে পূজা দাস দারুণ এক দূর পাল্লার শট নিয়েছিলেন। তবে ডি বক্সের অনেক বাইরে থেকে নেওয়া তার জোরালো শট জালে জড়ানোর আগে লাওসের গোলরক্ষক থংসামুদ ভংখাম্পান কর্নারের বিনিময়ে দলকে রক্ষা করেন।

তবে ৩৬ মিনিটের এক সেটপিসকে আটকাতে পারেননি লাওসের গোলরক্ষক। তাতে জালের দেখা পায় বাংলাদেশ। গোলটি করেন মোসাম্মৎ সাগরিকা। শান্তি মার্ডির কর্নারকে হেডে জালে জড়ান সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে দারুণ খেলে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করা সাগরিকা।

বিরতিতে যাওয়ার ৪ মিনিট আগে আরেকটি গোল পেয়েই গিয়েছিল বাংলাদেশ। তবে ভাগ্যকে পাশে পায়নি আফঈদা-সাগরিকারা। ৪১ মিনিটে বক্সের কাছাকাছি থেকে নেওয়া শিখার শটটি যে বারে লেগে ফিরে আসে। পরে আর কোনো গোল না হলে বিরতিতে যায় দুই দল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ