1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
শিল্পপ্রতিষ্ঠানের বিদেশি ঋণে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে না বরিশালে হত্যা মামলায় এলজিইডির সাবেক প্রকৌশলীর যাবজ্জীবন | আইন ও আদালত কেবল প্রেমনির্ভর নাটক-সিনেমা নির্মাণ বন্ধে হাই কোর্টে রিট আবেদন সেলফি পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী দক্ষ ও ভবিষ্যৎ উপযোগী জনশক্তি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী পদ্মার চরে জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরো ৮ মৃত্যু শিল্পকারখানায় কাল থেকেই বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর ২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায়

বিশেষ অভিযানে গ্রেপ্তার আরো ১৫৫২

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৩০ Time View
পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানীসহ সারা দেশে এক দিনে মোট ১ হাজার ৫৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ৯৭৯ এবং অন্যান্য অপরাধে জড়িত ৫৭৩ জন।

মঙ্গলবার (৫ আগস্ট) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়েছে, সোমবার (৪ আগস্ট) দেশব্যাপী পুলিশ সদস্যরা একযোগে অভিযান চালিয়ে ১ হাজার ৫৫২ জনকে গ্রেপ্তার করে।

এ সময় একটি দেশীয় দোনলা বন্দুক, দুটি দেশীয় একনলা বন্দুক, পাঁচ রাউন্ড কার্তুজ, দুটি কিরিচ, তিনটি দেশীয় রামদা ও দুটি ছুরি উদ্ধার হরা হয়। 

পুলিশ সদর দপ্তর আরো জানায়, সারা দেশে অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ