1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

বৈঠক শেষে কথা বলছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রিয়াজ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৮৪ Time View

যেকোনো পরিস্থিতিতে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে রাষ্ট্রীয় সংস্কার বিষয়ে সংলাপ শেষ করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন (এনসিসি) বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

রবিবার (২৭ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে আয়োজিত সংলাপের দ্বিতীয় ধাপের ১৯তম দিনের বৈঠকের সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আলী রীয়াজ বলেন, কমিশনের আলোচ্য ১৮টি বিষয়ের মধ্যে এখন পর্যন্ত ১০টিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য হয়েছে, যদিও এর মধ্যে কিছু বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ রয়েছে। সাতটি বিষয়ে এখনও ঐক্যমত হয়নি এবং তিনটি বিষয়ে আলোচনা অসমাপ্ত রয়েছে। অসমাপ্ত বিষয়গুলো নিয়ে পুনরায় আলোচনা প্রস্তাব করা হয়েছে।

তিনি জানান, ওই সাতটির মধ্যে একটি ইস্যু চূড়ান্ত সিদ্ধান্তের জন্য কমিশনের কাছে পাঠানো হয়েছে এবং কমিশন যত দ্রুত সম্ভব এ বিষয়ে তাদের সিদ্ধান্ত জানাবে।

এ ছাড়া আরও তিনটি সংস্কার ইস্যু এখনো আলোচনার জন্য তোলা হয়নি বলেও জানান অধ্যাপক রিয়াজ।

এদিকে, রবিবারের আলোচ্য বিষয় সম্পর্কে তিনি বলেন, আজ তিনটি ইস্যু আলোচনায় এসেছে, যার মধ্যে পুলিশ কমিশন গঠন একটি একেবারে নতুন প্রস্তাব।

এছাড়াও সংলাপের এই পর্বে আরও দুটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় এসেছে। সেগুলো হলো: রাষ্ট্রের মৌলিক নীতিমালা এবং নাগরিকদের মৌলিক অধিকার প্রসার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ