1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শুধু সভা-সমাবেশ নয়, মাঠ পর্যায়ে কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসি শাহরিয়ার মারা গেছেন ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী ডেঙ্গু কেড়ে নিল আরো ৩ প্রাণ, হাসপাতালে ৫৩৪ হাম ও উপসর্গে আরো ৩ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ৮৩০ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল ভুবন ভোলানো হাসির তাহসিন হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন, শুনানি কাল পেপল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল বগুড়ায় চালু হচ্ছে পাইলট ট্রেনিং একাডেমি, জানালেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্ডারে জুড়ে দেওয়া হয় বিশেষ শর্ত: স্বাস্থ্যমন্ত্রী

সুস্থ হয়ে উঠছেন পেলে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১২
  • ১২৫ Time View

অজ্ঞাত সমস্যার কারণে ডাক্তারের ছুরির নিচে যেতে হয়েছিলো ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তী পেলেকে। ফুটবলের ‘কালো মানিক’  ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

ব্রাজিলের সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে অস্ত্রোপচার করিয়েছিলেন ব্রাজিলের তিন বিশ্বকাপ জয়ী দলের সদস্য পেলে। মঙ্গলবার হাসপাতাল কর্তৃপক্ষ পেলের অস্ত্রোপচার সম্পর্কে বিস্তারিত না জানালেও তিনি আরোগ্যের পথে রয়েছেন বলে জানায়। তবে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, কোমরে (হিপ) অস্ত্রোপচার হয়েছে ফুটবলের জীবন্ত এই কিংবদন্তীর।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন তারা সাবেক এই ফুটবলারের পরিবারের সম্মতি পেলেই কেবল অস্ত্রোপচার ও স্বাস্থ্য সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করবেন। তবে ব্রাজিলের   গ্লোবো টেলিভিশন জানিয়েছে, বুধবার পেলেকে হাসপাতাল থেকে বাড়িতে ফেরার অনুমতি দেওয়া হতে পারে। তবে কবে এই ফুটবল কিংবদন্তী হাসপাতালটিতে ভর্তি হয়েছিলেন সেটা নিশ্চিত করতে পারেনি টিভি চ্যানেলটি।

ব্রাজিলকে তিনটি বিশ্বকাপ এনে দেওয়া পেলেকে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে অভিহিত করা হয়। ক্যারিয়ারে মোট ১৩০০টি গোল করেন গত অক্টোবরে ৭২ বছরে পা দেওয়া এই ফুটবল মহানায়ক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ