1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতির আগের অপরাধের বিচারে বাধা নেই: তথ্য উপদেষ্টা ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসির সাক্ষাৎ, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কী আলোচনা হলো রিহ্যাব সামার ফেয়ার শুরু ১২ আগস্ট সারোয়ার আলমগীরের প্রার্থীতা নিয়ে আপিল বিভাগের আদেশ আগামীকাল ইরানের সঙ্গে চুক্তির ইঙ্গিত ট্রাম্পের, ব্যর্থ হলে অ্যাকশন আদালতে হাজিরা দিয়ে আইভী বললেন, ‘নির্দোষ হয়েও আমি অপরাধী’ ২০৩০ বিশ্বকাপে সরাসরি অংশ নেবে যে ৬ দেশ রপ্তানি আয়ের ৬৬ কোটি ডলার নিয়ে রহস্য, তদন্তে চার সংস্থা দেশজুড়ে অপরাধ দমনে অভিযান জোরদার

ধর্ষণ মামলায় অভিযুক্ত আর্সেনালের সাবেক মিডফিল্ডার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১০৪ Time View

ধর্ষণ মামলায় অভিযুক্ত হয়েছেন থমাস পার্টি। পাঁচটি ধর্ষণ ও একটি যৌন নির্যাতনের মামলায় অভিযুক্ত হয়েছেন আর্সেনালের সাবেক মিডফিল্ডার। তিন নারী এই অভিযোগ করেছেন বলে জানিয়েছে যুক্তরাজ্য পুলিশ।

মেট্রোপলিটন পুলিশ ফোর্স এক বিবৃতিতে জানিয়েছে, ৩২ বছর বয়সী ঘানার ফুটবলারের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো ২০২১ থেকে ২০২২ সালের ঘটনা।
পুলিশ জানিয়েছে, দুই নারীর সঙ্গে ধর্ষণের আর তৃতীয়জনের সঙ্গে যৌন নির্যাতনের অভিযোগ সম্পর্কিত।

তবে নিজের বিরুদ্ধে করা সব অভিযোগ অস্বীকার করেছেন পার্টি। তার আইনজীবী জেনি উইল্টশায়ার বলেছেন, ‘তার বিরুদ্ধে হওয়া সব অস্বীকার করেছেন। তিন বছর ধরে হওয়া তদন্তে পুলিশ ও সিপিএসকে পূর্ণ সহযোগিতা করেছেন।
চার্জশিট থেকে তার নাম প্রত্যাহারের আশা করছেন। আইনি প্রক্রিয়া চলমান থাকায় আমার মক্কেল আর কোনো মন্তব্য করতে চান না।’

আগামী ৫ আগস্ট আপিলের জন্য সেন্ট্রাল লন্ডনের আদালতে হাজির হবেন পার্টি। সর্বশেষ মৌসুমে আর্সেনালের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছে পার্টির।
নতুন করে এখনো কোনো ক্লাবের সঙ্গে চুক্তি করেননি ঘানার এই মিডফিল্ডার। সবমিলিয়ে আর্সেনালের হয়ে ১৩০ ম্যাচে ৯ গোল করেছেন তিনি। আর ঘানার হয়ে ৫৩ ম্যাচে করেছেন ১৫ গোল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ