1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামীকাল সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোরে সহযোগিতা নিয়ে ঢাকা-বেইজিং আলোচনা চীনে আন্তর্জাতিক ইউরোলজি সম্মেলনে বাংলাদেশ | খবর শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব : রুহুল কবির রিজভী | আন্তর্জাতিক গণতন্ত্র দিবস গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা সরকারের : মাহ্দী আমিন | শিরোনাম রাতে ঢাকার আবহাওয়া যেমন থাকবে শিল্পপ্রতিষ্ঠানের বিদেশি ঋণে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে না বরিশালে হত্যা মামলায় এলজিইডির সাবেক প্রকৌশলীর যাবজ্জীবন | আইন ও আদালত কেবল প্রেমনির্ভর নাটক-সিনেমা নির্মাণ বন্ধে হাই কোর্টে রিট আবেদন সেলফি পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ

মেঘনা আলমের প্রতি বেআইনি কিছু করা হয়নি : খোদা বকস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১০৩ Time View

মডেল মেঘনা আলমের বিরুদ্ধে প্রচলিত আইনেই ব্যবস্থা নেওয়া হয়েছে, কারো প্রতি বেআইনি কোনো আচরণ করা হয়নি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী।

বিশেষ ক্ষমতা আইন নিয়ে তিনি বলেন, ‘এই আইন আছে বলে ব্যবহার হচ্ছে। এই একটি ক্ষেত্রে আইনটি ব্যবহার হয়েছে তা-ও তো নয়। বেআইনি কাজ তো না।

আজ মঙ্গলবার সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত ছিলেন।

খোদা বখস চৌধুরী বলেন, ‘প্রচলিত আইনে ব্যবস্থাটা নেওয়া হয়েছে, এখানে কারো প্রতি বেআইনি কোনো আচরণ করা হয়নি। হাইকোর্টে এটা নিয়ে বিচার চাচ্ছে, আমরা জবাব দেব।

ডিবিপ্রধানের দায়িত্ব থেকে রেজাউল করিম মল্লিককে সরানোর সঙ্গে মেঘনা আলমের ঘটনার কোনো সম্পর্ক আছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এসব কোনো ঘটনাকে কেন্দ্র করে ডিবিপ্রধানকে সরানো হয়নি। এটা একটা নরমাল প্রসেস। পুলিশে চাকরির ক্ষেত্রে যাবে আসবে এটাই তো নিয়ম।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ