1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

মসুলে গাড়ি বোমা হামলায় ৫ জন নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০১২
  • ১৫৪ Time View

ইরাকের উত্তরাঞ্চলীয় প্রধান নগরী মসুলের কাছে অবস্থিত একটি আশ্রয় কেন্দ্রকে লক্ষ্য করে চালানো গাড়ি বোমা হামলায় সোমবার পাঁচজন নিহত ও অপর ছয়জন আহত হয়েছে। অভ্যন্তরীণভাবে উদ্বাস্তু হওয়া একটি সংখ্যালঘু গোষ্ঠীর জন্য এ আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে এক সেনা কর্মকর্তা ও মসুল জেনারেল হাসপাতালের এক চিকিৎসক জানান, উত্তর বাগদাদের নিনেভেহ প্রদেশের বারতালা শহরে নির্মিত একটি আশ্রয়কেন্দ্রের ভেতরে স্থানীয় সময় সকাল ৮টায় এ গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। উদ্বাস্তু হওয়া শাবাক সম্প্রদায়ের সদস্যদের জন্য আল-ঘাদির নামের এই আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়।
বিস্তারিত উল্লেখ না করে ওই চিকিৎসক জানান, নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।
তিনি জানান, আহতদের মধ্যে কয়েকজনকে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নেয়া হয়েছে।
উল্লেখ্য, নিনভেহ প্রদেশের ৩৫টি গ্রামে শাবাক সম্প্রদায়ের প্রায় ৩০ হাজার লোক বসবাস করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ