1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবজাতির সংযম ও সৌহার্দ্য অর্জনে নিজেদের নিবেদিত রাখার আহ্বান তারেক রহমানের জাতীয় স্বার্থের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে: ইরানের প্রেসিডেন্ট নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রশাসন তার পূর্বের রূপ দেখাচ্ছে : আসিফ মাহমুদ র‌্যাবের নাম পরিবর্তন করে নতুন নাম এসআইএফ ইরানে অস্থিরতা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সুপরিকল্পিত ষড়যন্ত্র: খামেনি ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম চোরাগোপ্তা পথে কেউ ক্ষমতায় যেতে পারবে না: জামায়াত আমির নাহিদের রিট খারিজ, বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই জিয়া নন, স্বাধীনতার প্রথম ঘোষক ড. অলি আহমদ: চট্টগ্রাম সমাবেশে ডা. শফিকুর অর্থ আত্মসাৎ: মা-স্ত্রীসহ গায়ক নোবেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সফরে গেলেন বিমানবাহিনী প্রধান

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩২ Time View

বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এক সরকারি সফরে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। আজ শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ কথা জানিয়েছে।

বাংলাদেশ বিমানবাহিনী প্রধান রয়েল সৌদি এয়ারফোর্সের কমান্ডারের আমন্ত্রণে ৯ থেকে ১৩ ফেব্রুয়ারি সৌদি আরব সফর করবেন।

সফরকালে বিমানবাহিনী প্রধান রয়েল সৌদি এয়ারফোর্সের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন এবং রয়েল সৌদি এয়ারফোর্সের কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।

এ ছাড়াও সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের আমন্ত্রণে ১৪ থেকে ১৫ ফেব্রুয়ারি তিনি সংযুক্ত আরব আমিরাত সফর করবেন।

সংযুক্ত আরব আমিরাত সফরকালে বিমানবাহিনী প্রধান এয়ার স্টাফ টক অ্যান্ড একচেঞ্জ ট্রেনিং অ্যান্ড এক্সসারসাইজ ও সংযুক্ত আরব আমিরাত বিমানবাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন এবং সংযুক্ত আরব আমিরাত বিমানবাহিনীর কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।

বিমানবাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হবে, যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে। বিমানবাহিনী প্রধান সফর শেষে আগামী ১৬ ফেব্রুয়ারি দেশে প্রত্যাবর্তন করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ