1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

মহাকুম্ভে পুণ্যস্নান করে এশা বললেন, ‘আমি সনাতনী’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৬ Time View

পর্দা এবং পর্দার বাইরেও খোলামেলা ছবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেন এশা গুপ্ত। এবার তিনি ধরা দিলেনে অন্য রূপে। বলিউডের বহু তারকাই মহাকুম্ভে গিয়েছেন। প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করেছেন তারা।
এবার ত্রিবেণী সঙ্গমে ডুব দিতে গেলেন এশা।

সাহসী পোশাক নয়, তার পরনে ছিল গেরুয়া শাড়ি। কপালে ছোট লাল টিপ, চুল বাঁধা। অভিনেত্রীর দাবি, সনাতনী হিসাবে মহাকুম্ভে গিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যকে তিনি বলেন, অন্যদের ব্যাপারে মন্তব্য করা বলিউড অভিনেতাদের কাজ নয়। তাই আমিও সেটা করব না। বলিউডে অভিনেতাদের কাজ অভিনয় করা। তবে এখানে আমি বলিউডের অভিনেতা হিসাবে আসিনি।

এশা আরও বলেন, এখানে আমি একজন সনাতনী হিসাবে এসেছি। সনাতন ধর্মের জন্য এসেছি। একজন নারী হিসাবে এসেছি। কুম্ভে আসার সুযোগ সচরাচর হয়ে ওঠে না আমাদের। তাই একটাই কথা বলব, ধর্মের জন্য হোক বা কর্মের জন্য, এক বার অন্তত কুম্ভে আসুন।

‘জান্নাত ২’ সিনেমাতে ইমরান হাশমির বিপরীতে অভিনয়ের মাধ্যমে বলিউড সফর শুরু করেছিলেন এশা গুপ্ত। তার পর থেকে ‘রাজ’, ‘রুস্তম’, ‘চক্রব্যূহ’-এর মতো নানা ছবিতে অভিনয় করেছেন। সমাজমাধ্যমে প্রায়ই বিকিনি পরিহিত ছবিও শেয়ার করেন অভিনেত্রী। সেই ছবির জন্য কটাক্ষও ধেয়ে আসে তার দিকে।

প্রসঙ্গত, ইতিমধ্যে বলিউড থেকে অনুপম খের, মিলিন্দ সোমন, রেমো ডিসুজা, তনিশা মুখোপাধ্যায়, কবীর খান-সহ আরও অনেকে মহাকুম্ভে পুণ্যস্নান করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ