1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

তরেসের হ্যাটট্রিকে সেমিফাইনালে বার্সেলোনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৭ Time View

ফেরান তরেসের হ্যাটট্রিকে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। বিশাল জয়ে সেমিফাইনালে উঠল হান্সি ফ্লিকের দল।

ভালেন্সিয়ার মেস্তায়া স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে ৫-০ গোলে জিতেছে বার্সেলোনা। হ্যাটট্রিক করেন ফেরান তরেস এবং বাকি গোল দুটি ফেনমিন লোপেজ ও লামিনে ইয়ামালের।

প্রতিপক্ষের মাঠে এদিন ম্যাচের তৃতীয় মিনিটেই গোলের দেখা পায় বার্সেলোনা। বাঁ দিক থেকে আলেহান্দ্রো বাল্দের চমৎকার পাস থেকে অফসাইড ট্র্যাপ ভেঙে নিচু শটে বল জালে পাঠান তরেস। ১৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন এই এই স্প্যানিশ ফরোয়ার্ড। বক্সে রাফিনিয়ার পাসে কাছ থেকে ইয়ামালের শট গোলরক্ষকের পা ছুঁয়ে পোস্টে লেগে ফেরার পর জোরাল শটে জালে পাঠান তিনি।
রেফারি শুরুতে অফসাইডের বাঁশি বাজালেও ভিএআরের সাহায্যে গোল দেন।

৩০ মিনিটে হ্যাটট্রিক পূর্ন করেন তরেস। পেদ্রির ক্রসে রাফিনিয়া প্রথম স্পর্শে পাস দেন বক্সের বাইরে। বল নিয়ন্ত্রণে নিয়ে নিচু শটে ঠিকানা খুঁজে নেন তরেস।
মাঝে ২৩ মিনিটে আরেকবার বল জালে জড়ান ফেরমিন লোপেজ। পেদ্রির পাস থেকে গোল এন দেন এই মিডফিল্ডার। এর

দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখে বার্সেলোনা। ৫৯তম মিনিটে জালের দেখা পান লামিনে ইয়ামাল। রাফিনিয়ার দারুণ নৈপুণ্যে বল পেয়ে তার শট প্রতিপক্ষের পা ছুঁয়ে জালে জড়ায়।
এরপর কয়েকবার চেষ্টা করেও আর ব্যবধান বাড়াতে পারেনি বার্সেলোনা।

কোপা দেল রের রেকর্ড ৩১বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা, দলটি শেষবার সেমিফাইনাল খেলেছিল ২০২২-২৩ মৌসুমে। সেবার রিয়াল মাদ্রিদের কাছে হেরে বিদায় নিয়েছিল দলটি। আর শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল ২০২০-২১ মৌসুমে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ