1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

গাইলেন ন্যান্সি, মডেল হলেন মেয়ে রোদেলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৭ Time View

গত ডিসেম্বরে প্রকাশিত হয়েছিল ন্যান্সির মেয়ে রোদেলার কণ্ঠে ‘রাজকুমার’ শিরোনামের গান। প্রকাশের পর প্রশংসিত হয়েছে তাঁর গায়কি। এরপর ফেসবুক লাইভে রোদেলার গাওয়া রাজকুমার গানটি গেয়ে শুনিয়েছেন ন্যান্সি। এবার ন্যান্সির গানে মডেল হলেন মেয়ে রোদেলা।

ন্যান্সিকন্যা রোদেলা নিজেও গানের চর্চা করেন; পাশাপাশি নাচে তালিম নিয়েছেন। আগ্রহ আছে অভিনয় এবং মডেলিংয়েও। সেই আগ্রহ থেকে প্রথমবারের মতো মডেল হলেন রোদেলা, আর সেটা মা ন্যান্‌সির গানে। ইব্রাহিম মাহাদির পরিচালনায় ন্যান্‌সির গাওয়া ‘তোমারই আছি’ গানের ভিডিওতে দেখা যাবে রোদেলাকে।

ন্যান্সি জানান, মিউজিক ভিডিওর পরিকল্পনা এসেছে রোদেলা ও ইব্রাহিম মাহাদির কাছ থেকে। তাঁদের উদ্যোগেই ভিডিওটি তৈরি হয়েছে। ন্যান্সি জানান, তারকা শিল্পীদের নিয়ে ভালো মানের একটি ভিডিও তৈরি করাও বেশ ব্যয়বহুল। এমন পরিস্থিতিতে রোদেলা ও মাহাদি গানটির ভিডিও করার উদ্যোগ নেয়।
তাদের উদ্যোগ পছন্দ হয় ন্যান্সির। তৈরি হয় ভিডিওটি।

গুঞ্জন রহমানের লেখা ‘তোমারই আছি’ গানের কম্পোজিশন, মিক্স ও মাস্টারিং করেছেন হৃদয় খান। চলতি মাসে ন্যান্সির ইউটিউব চ্যানেল থেকে গানটি প্রকাশ পাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ