1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

মেজাজ হারিয়ে অক্ষয়কে সপাটে চড় মারেন ক্যাটরিনা!

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ৬২ Time View

শুরুর দিকে ক্যাটরিনা কাইফের সঙ্গে সিনেমা করতে আপত্তি ছিল অক্ষয় কুমারের। একটা সময়ে গিয়ে জুটি হয়ে সিনেমা করেন এবং সেটি ব্যবসাসফলও হয়। এরপর একাধিক সিনেমাতেই দেখা গেছে অক্ষয়-কারিনা জুটিকে। তাদেরকে সর্বশেষ দেখা গেছে রোহিত শেঠির ‘সূর্যবংশী’ সিনেমাতে।
এটিই শেষ সিনেমা, তারপর থেকে এই জুটিকে আর পায়নি বলিউড।

তবে এই সিনেমার শুটিং সেটে এমন কী কাণ্ড ঘটে, যা নিয়ে বিভিন্ন মহলে চর্চা থাকে তুঙ্গে? সম্প্রতি ভাইরাল হয় অন্দরমহলের সেই কাহিনি। যেখানে শোনা যায়, ক্যাটরিনা কাইফ নাকি অক্ষয় কুমারের গালে সপাটে চড় মেরে বসেন।

হঠাৎ এমন কী হল যার জন্য মেজাজ হারিয়ে ফেলেন ক্যাটরিনা, সেই রহস্য ফাঁস হয় দ্য কপিল শর্মা শোতে।
যেখানে এই জুটি এসে খোলাসা করেছিলেন আসলে শুটিং সেটে ঠিক কী ঘটেছিল?

‘সূর্যবংশী’ ছবিতে দুই প্রকারের দৃশ্যই রয়েছে। রোম্যান্সও আছে, আবার অক্ষয় কুমারের গালে একটা চড় মারার দৃশ্যও রয়েছে জানিয়ে শোয়ের সঞ্চালক কপিল শর্মা ক্যাটরিনা ও অক্ষয়ের উদ্দেশে প্রশ্ন করেন, কোন দৃশ্যে বেশি রিটেক হয়েছিল?

এরপর অক্ষয় কুমার বলে উঠলেন, রোম্যান্সের দৃশ্যে। কারণ চড়ের দৃশ্যটা এক টেকেই নেওয়া হয়েছিল। এখানে না থেমে কারণও খোলাসা করেন অক্ষয় কুমার।

তিনি জানান, চড় যাতে আসল মনে হয়, তাই ক্যাটরিনা সত্যি সত্যি সপাটে চড় মেরে দিয়েছিলেন অক্ষয় কুমারের গালে। যাতে হাত ও গালের মাঝে ফাঁক না বোঝা যায়। এরপরই চর্চা ওঠে তুঙ্গে। ভাইরাল হয়েছিল সেই ক্লিপিং। যদিও সবটাই হাসি ও মজার সঙ্গেই দর্শকদের সামনে উপস্থাপনা করেছিলেন এই জুটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ