1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
খেলাপি ঋণ থেকে সাইবার ঝুঁকি, নিরাপত্তা জোরদারে ১২৭৬ কোটি টাকার উদ্যোগ সন্ত্রাস দমনে প্রচলিত আইনকে আরও শক্তিশালী করা হবে : আইনমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার অপ্রত্যাশিত রেকর্ড গড়ে হারল বাংলাদেশ ‘বড় নেতারা আরামে বিদেশে ঘুরছেন, বিচার হলে আপনার পরিবারই সাফার করবে’ আবারও এশিয়া কাপের ট্রফি না নেওয়ার কারণ জানাল বিসিসিআই মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ ব্যাংক এমডিদের মূল্যায়নে স্কোরিং পদ্ধতি, ৬ মাস পরপর প্রতিবেদন হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল

হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার প্রমাণ মিলেছে

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ২১৫ Time View

জুলাই-আগস্টে আন্দোলন দমনে হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলি চালানো হয়েছে বলে প্রমাণ মিলেছে। রবিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এদিন র‌্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) হারুন অর রশীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

পরে ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আন্দোলন দমনে নির্বিচারে গুলির যে নির্দেশ বা পরিকল্পনা ছিল, অধীনস্থ কর্মকর্তাদের দিয়ে তা বাস্তবায়ন করেন র‌্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) হারুন অর রশীদ।
এ কারণে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

তিনি বলেন, র‌্যাবকে ব্যবহার করে হারুন অর রশীদ এত ধরনের অপরাধ করেছিলেন, যার প্রমাণ আমাদের তদন্ত সংস্থা পাচ্ছে। এর ভিত্তিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য প্রসিকিউশনের কাছে আবেদন করা হয়। আদালত তাকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন।

এদিকে আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় দুই আসামি কনস্টেবল মুকুল ও এসআই মালেককে জিজ্ঞাসাবাদের জন্য আদালত অনুমতি দিয়েছেন বলেও জানান চিফ প্রসিকিউটর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ