1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
মেসি নেই, এবার স্কালোনিও কি ছাড়বেন আর্জেন্টিনা? পুতিনের বুলেটপ্রুফ লিমুজিন এখন দিল্লির সড়কে বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান প্রদান প্রধানমন্ত্রীর দেশজুড়ে জুলাই বিপ্লব ও শহীদ হাদির বৈপ্লবিক আহ্বান ছড়িয়ে পড়েছে: সাদিক কায়েম এবার ঘরোয়া ক্রিকেটে খেলার যোগ্যতাও হারালেন রিজওয়ান-ইমাম সম্পত্তি হস্তান্তর বিলে বিরোধী দলের ভূমিকায় ধন্যবাদ জানালেন হেফাজতের নায়েবে আমির শাহজালালে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার, রিমান্ড শেষে কারাগারে সজীব প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ পদ্মা ব্যারেজে ২৪ জেলার মানুষ উপকৃত ও দেশের অর্থনীতি চাঙ্গা হবে : পানি সম্পদমন্ত্রী

ঢাকায় ফিরছে বিপিএল, প্রথম দিনেই মাঠ মাতাবেন যারা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ৯৯ Time View

ঢাকা-সিলেট-চট্টগ্রাম হয়ে শেষ পর্বের জন্য আবার ঢাকা ফিরেছে বিপিএল। দুপুরে দিনের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স। রাউন্ড রবিন লিগে বাকি থাকা চার ম্যাচের একটি জিতলেই প্লে-অফ নিশ্চিত হবে বরিশালের। টেবিলের শীর্ষে থাকা রংপুর রাইডার্স ছাড়া বাকি ছয় দলেরই সুযোগ আছে পরের পর্বে যাওয়ার।

নানা বিতর্কের মাঝে বিপিএলের চলতি আসরের ইতিবাচক ব্যাপার হচ্ছে, ভালো উইকেটে খেলা হচ্ছে। ব্যাটাররাও মন খুলে খেলছেন। তাতে এখন পর্যন্ত তিন ভেন্যুতেই রান হয়েছে। উইকেট নিয়ে সন্তুষ্টি দেখা গেছে ক্রিকেটারদের মধ্যে।

ভালো উইকেটের প্রশংসা ঝরেছে বরিশালের অভিজ্ঞ আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবির কণ্ঠে। গতকাল দলের অনুশীলন শেষে নবি বলছিলেন, ‘আমার মনে হয়, এবারের পিচগুলো বেশি বিশ্রাম পেয়েছে। প্রতিটি ম্যাচের জন্য তারা ভালো উইকেট প্রস্তুত করেছে। বেশির ভাগ সময়ই বিপিএলে তিনটি ভেন্যু থাকে।
তবে এবার তারা উইকেটে বেশি মনোযোগ দিয়েছে এবং তুলনামূলক ভালো পিচ তৈরি করেছে।’

শেষ চারের সঙ্গে সেরা দুইয়ে থাকার লক্ষ্যের কথাও বলেছেন নবি, ‘আমাদের এখনো চার ম্যাচ বাকি। দলকে সেরা দুইয়ে রাখাই আমাদের মূল লক্ষ্য। চারটি ম্যাচ এবং প্লে-অফও ঢাকায় হবে। এই কন্ডিশনের সঙ্গে আমরা পরিচিত।

আরেক ম্যাচে রাতে দুর্বার রাজশাহীর মুখোমুখি হবে রংপুর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ