1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘প্রীতি ম্যাচ বলে কিছু নেই’ ভারতকে নিয়ে ব্রাজিল কোচ ইরানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক ভবিষ্যতে এয়ারবাসের সঙ্গেও আলোচনা হতে পারে : মাহদী আমিন বোয়িংয়ের আরো ১১টি উড়োজাহাজ কিনতে বিমানের চুক্তি নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর আর্থিক দুর্দশায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সরবরাহ স্বাভাবিক ও কড়া মনিটরিংয়ের নির্দেশ বাণিজ্য মন্ত্রণালয়ের শি জিনপিংকে লালগালিচায় বরণ ট্রাম্পের, বৈঠকে থাকছে বাণিজ্য, তাইওয়ান ও ইরান ইস্যু ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরো নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারসহ ১১ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের বড় জয়

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ১৫৫ Time View

এমবাপের হ‍্যাটট্রিকে লা লিগার ম‍্যাচে রিয়াল ভায়াদোলিদকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে শনিবার (২৫ জানুয়ারি) রাতে ৩-০ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল।

ঘরের মাঠে দ্বিতীয় মিনিটে এগিয়ে যেতে পারত ভাইয়াদলিদ। সেলিম আমাল্লাহর কর্নারে ছয় গজ দূর থেকে হেড করেন ডেভিড তরেস।
ঝাঁপিয়ে ব‍্যর্থ করে দেন কোর্তোয়া।

৩০ মিনিটে এগিয়ে যায় স্প‍্যানিশ চ‍্যাম্পিয়নরা। জুড বেলিংহ‍্যামের কাছ থেকে বল পেয়ে জোরাল আড়াআড়ি শটে জাল খুঁজে নেন এমবাপে।

সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের হয়ে ৩২ ম‍্যাচে এটি ফরাসি বিশ্বকাপজয়ী ফরোয়ার্ডের ২০তম গোল।

এগিয়ে যাওয়ার পর ভায়াদোলিদকে বেশ চেপে ধরে রিয়াল। তবে বিরতির আগে আর তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি তারা।

৫২তম মিনিটে ইভান সানচেসের শট ঝাঁপিয়ে ব‍্যর্থ করে দেন কোর্তোয়া।

৫৭ মিনিটে ব‍্যবধান দ্বিগুণ করেন এমবাপে।
প্রতি আক্রমণে দারুণ গতিতে ডি বক্সে ঢুকে যাওয়া রদ্রিগো নিজেও শট নিতে পারতেন। সেটা না করে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বাঁয়ে খুঁজে নেন এমবাপেকে। আড়াআড়ি শটে বাকিটা সারেন তিনি।

যোগ করা সময়ে পেনাল্টি থেকে রিয়ালের হয়ে নিজের প্রথম হ‍্যাটট্রিক পূর্ণ করেন এমবাপে।

২১ ম‍্যাচে ১৫ জয় ও ৪ ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে লা লিগার চূড়ায় রিয়াল।
সমান ম‍্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আতলেতিকো মাদ্রিদ। ৩৯ পয়েন্ট নিয়ে পরের দুই স্থানে আছে বার্সেলোনা ও আথলেতিক বিলবাও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ