1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনামঃ
মানবজাতির সংযম ও সৌহার্দ্য অর্জনে নিজেদের নিবেদিত রাখার আহ্বান তারেক রহমানের জাতীয় স্বার্থের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে: ইরানের প্রেসিডেন্ট নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রশাসন তার পূর্বের রূপ দেখাচ্ছে : আসিফ মাহমুদ র‌্যাবের নাম পরিবর্তন করে নতুন নাম এসআইএফ ইরানে অস্থিরতা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সুপরিকল্পিত ষড়যন্ত্র: খামেনি ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম চোরাগোপ্তা পথে কেউ ক্ষমতায় যেতে পারবে না: জামায়াত আমির নাহিদের রিট খারিজ, বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই জিয়া নন, স্বাধীনতার প্রথম ঘোষক ড. অলি আহমদ: চট্টগ্রাম সমাবেশে ডা. শফিকুর অর্থ আত্মসাৎ: মা-স্ত্রীসহ গায়ক নোবেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আসিফ নজরুলের আশ্বাসে আন্দোলন স্থগিত মালয়েশিয়া গমনেচ্ছুদের

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ৩৯ Time View

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুলের আশ্বাসের ভিত্তিতে মালয়েশিয়ায় যাওয়ার প্রত্যাশায় থাকা কর্মীরা চলমান আন্দোলন স্থগিত করেছেন।

বুধবার (২২ জানুয়ারি) বিকেল ৩টা ১৮ মিনিটে প্রবাসী কল্যাণ ভবনে আসিফ নজরুলের সঙ্গে আলোচনার পর আন্দোলনকারীরা এই সিদ্ধান্তের কথা জানান।

আন্দোলনের নেতৃত্বদানকারী মাইনুদ্দিন বাবু আন্দোলনরতদের উদ্দেশে বলেন, ‘উপদেষ্টা ড. আসিফ নজরুল আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, যাদের ম্যানপাওয়ার এবং ই-ভিসা রয়েছে, তাদের আগামী মার্চের শেষ নাগাদ ধাপে ধাপে মালয়েশিয়ায় পাঠানো হবে।
যাদের ই-ভিসা বা ম্যানপাওয়ার নেই, তারা এজেন্সি থেকে টাকা এবং পাসপোর্ট ফেরত নিতে পারবেন।’

এ ছাড়া তাদের অন্য কোনো দেশে পাঠানোর ব্যবস্থাও করা হবে।

তিনি আরো বলেন, ‘যদি মালয়েশিয়া যাওয়া সম্ভব না হয়, তবে অন্য দেশে প্রবাসী হিসেবে পাঠানোর ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। তিনি (আসিফ নজরুল) আশ্বাস দিয়েছেন, এ ব্যাপারে সরকারের প্রতিশ্রুতির ওপর ভরসা রাখতে।
আন্দোলনকারীরা সরকারের কথা ও কাজের মিল পাওয়ার প্রত্যাশায় আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন।’

যাদের ই-ভিসা বা ম্যানপাওয়ার নেই, তারা এজেন্সি থেকে টাকা ও পাসপোর্ট ফেরত না পেলে থানা পুলিশ বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতা নিতে বলা হয়েছে, বলেন তিনি।

আন্দোলন স্থগিত করার আগে আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি সরকার তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা না করে, তবে তারা আবার রাস্তায় নেমে তীব্র আন্দোলন করবেন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ