1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

মাসুদা ভাট্টিকে অপসারণ করলেন রাষ্ট্রপতি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
  • ৭৬ Time View

আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া তথ্য কমিশনার মাসুদা ভাট্টির বিরুদ্ধে গুরুতর অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে তার পদ থেকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি।

সোমবার (২০ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সমক্ষে তথ্য কমিশন বাংলাদেশের তথ্য কমিশনার মাসুদা ভাট্টির গুরুতর অসদাচরণ অভিযোগ প্রমাণিত হওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের পুনর্বহাল করা অনুচ্ছেদ ১৬ দফা (৬) তৎসহ তথ্য অধিকার আইন, ২০০৯-এর ১৬ (১) ধারার বিধান অনুযায়ী রাষ্ট্রপতি ১৬ জানুয়ারি মাসুদা ভাট্টিকে তার পদ থেকে অপসারণ করেছেন।

এর আগে ২০২৩ সালের আগস্টে তথ্য কমিশনার হিসেবে মাসুদা ভাট্টিকে নিয়োগ দেওয়া হয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ