1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনামঃ
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী দক্ষ ও ভবিষ্যৎ উপযোগী জনশক্তি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী পদ্মার চরে জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরো ৮ মৃত্যু শিল্পকারখানায় কাল থেকেই বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর ২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায় শুভশ্রীর সঙ্গে আজকাল কথা বলতেও ভয় পান দেব, জানালেন কারণ ইতালির ঘটনার পর ‌‌‘নিজের টিমও আমাকে বর্জন করেছে’, বাঁধনের আক্ষেপ পণ্য আমদানিতে ‘হেজিং’ সুবিধা চালু করলো বাংলাদেশ ব্যাংক ডাকসুর কর্মকাণ্ডকে অনাকাঙ্ক্ষিত বলল ঢাবি প্রশাসন

প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার আদেশে সই ট্রাম্পের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
  • ১৬৯ Time View

যুক্তরাষ্ট্রকে আবারও প্যারিস জলবায়ু চুক্তি থেকে বের করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২০ জানুয়ারি) তার দ্বিতীয় মেয়াদের প্রথম কর্মদিবসে একাধিক নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প। যার মধ্যে যুক্তরাষ্ট্র প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসবে এমন আদেশও ছিল।

গত এক দশকের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বের সর্ববৃহৎ কার্বন নির্গমনকারী দেশটিকে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বৈশ্বিক প্রচেষ্টার বাইরে নিয়ে যাওয়া হচ্ছে।

২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তিতে সরকারগুলো বৈশ্বিক উষ্ণায়ন ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার প্রতিশ্রুতি দিয়েছিল। যুক্তরাষ্ট্রের নতুন সিদ্ধান্তের ফলে তারা ইরান, লিবিয়া ও ইয়েমেনের মতো দেশগুলোর সঙ্গে চুক্তির বাইরে থাকা কয়েকটি দেশের মধ্যে অন্তর্ভুক্ত হবে।

হোয়াইট হাউসের বিবৃতিতে জানানো হয়েছে, ট্রাম্পের এই পদক্ষেপ জলবায়ু পরিবর্তনের বিষয়ে তার সংশয়ী দৃষ্টিভঙ্গি ও ‘প্রতারণা’ বলে আখ্যায়িত করার মনোভাবকে প্রতিফলিত করে। একই সঙ্গে, এটি যুক্তরাষ্ট্রের তেল ও গ্যাস খাতের ওপর থেকে নিয়ন্ত্রণ সরিয়ে নেওয়ার বৃহত্তর নীতিমালার অংশ, যা উৎপাদন বাড়ানোর উদ্দেশ্যে নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ