1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
নওগাঁয় ট্রাকচাপায় ব্যাংক কর্মচারী নিহত আওয়ামী লীগ আমলে ভুয়া ঠিকানা দেখিয়ে জেলা কোটায় চাকরি নেন ১১৭৩ কনস্টেবল সুনামগঞ্জে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জানুয়ারিতে বর্ধিত মজুরি পাবেন পোশাকশ্রমিকেরা কঙ্গো শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর কন্টিনজেন্ট প্রতিস্থাপন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় কর্মসূচি দফাদার এখন ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদার ‘গ্রাম পুলিশ’ নর্থ ক্যারোলাইনায় রিপাবলিকানদের কাছ থেকে জয় ছিনিয়ে নিল ডেমোক্র্যাটরা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ব্যাংক কর্মচারীর

‘লিটন, আপনি আমাদের ভালোবাসার প্রতীক’

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
  • ১১২ Time View

ঘরের মাঠে এমন দুয়োধ্বনি! লিটন দাস নিজেও কখনো কল্পনা করেছিলেন? ব্যাট হাতে অফ ফর্মে থাকায় বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পাননি। যদিও দল ঘোষণার দিন রাতে বিপিএলে খেলতে নেমে দারুণ এক সেঞ্চুরি হাঁকান লিটন। তবু যেন সমর্থকদের মন জয় করতে পারেননি তিনি। তা না হলে কী এমন ঘটনার শিকার হতে হয়ে তাঁকে।

গত বৃহস্পতিবার বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু হয়। সেদিন প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ঢাকা ক্যাপিটালস এবং ফরচুন বরিশাল। খেলা চলাকালে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন লিটন। তখন পেছনে থাকা গ্যালারিতে সমর্থকদের একটি অংশ সমস্বরে তাকে ‘ভুয়া ভুয় ‘ দুয়োধ্বনি দিচ্ছিলেন।
অথচ লিটন নির্বাক তাকিয়ে ছিলেন সেদিকে। অনাকাঙ্ক্ষিত সেই পরিস্থিতিতে এই উইকেটরক্ষক-ব্যাটারের প্রতিক্রিয়া অনেকের মন ভেঙে দিয়েছে।

এমন খারাপ সময়ে লিটনের পাশে দাঁড়িয়েছে বিপিএলে তাঁর দল দল ক্যাপিটাল। নিজেদের ফেসবুক পোস্টে ঢাকা লিখেছে, ‘আপনি হয়তো একটি ঝাপসা ভিডিওতে কাউকে দুয়োধ্বনি শুনতে দেখছেন, আমরা দেখছি একজন জাতীয় নায়কের বিপিএল ইতিহাসের দ্রুততম শতক হাঁকিয়ে রেকর্ড-গড়া পার্টনারশিপের অংশ হয়ে ওঠা।
আপনি সমালোচনা দেখেন, আমরা দেখি একজন তারকা ব্যাটারের দেশের হয়ে সবচেয়ে বড় ওয়ানডে ইনিংস খেলা, এবং দেশের হয়ে টেস্ট র‍্যাংকিংয়ে ব্যাটার হিসেবে সর্বোচ্চ স্থানে আসা। আপনি বাধা-বিপত্তি দেখেন, আমরা দেখি ঐতিহাসিক কিছু মুহূর্তের সৃষ্টি। লিটন, আপনি আমাদের ভালোবাসার প্রতীক। আপনি আমাদের গৌরব।’

বিপিএলে এখন পর্যন্ত ৭ ম্যাচে ৪২.১৬ গড় এবং ১৫৫.২১ স্ট্রাইক রেটে ২৫৩ রান করেছেন লিটন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ