1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনের সিদ্ধান্ত থেকে সরে এলো ইসি স্বর্ণের দামে আবারও বড় লাফ, আজ থেকে কার্যকর উন্নয়ন খাতে ইউএনডিপির ভূমিকার প্রশংসা বাংলাদেশের বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিত: এবার আদালতের কাঠগড়ায় ট্রাম্প প্রশাসন ভাইরাল ভিডিওর জেরে নেটিজেনদের কটাক্ষের শিকার কারিনা কাপুর চাচাকে বাবা বানিয়ে কোটায় বিসিএস ক্যাডার হওয়া সেই ইউএনও গ্রেপ্তার মক্কা অঞ্চলে ফতোয়া প্রদানের দায়িত্ব পেলেন শায়খ ড. বান্দার বালিলাহ হজযাত্রীদের সেবায় বৈদ্যুতিক বাস চালু করল সৌদি পে স্কেলের জন্য অর্থের যোগান হয়েছে: অর্থ উপদেষ্টা মানবজাতির সংযম ও সৌহার্দ্য অর্জনে নিজেদের নিবেদিত রাখার আহ্বান তারেক রহমানের

বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
  • ১০৫ Time View

নির্ধারিত সময়েই ইজতেমা অনুষ্ঠিত হবে। শুক্রবার (১৭ জানুয়ারি) বিশ্ব ইজতেমা মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

নির্ধারিত সময়ের মধ্যে সব কাজ শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করে বিভাগীয় কমিশনার ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আনুষ্ঠানিক কাজ শুরু হয়েছে। টয়লেট, ওয়াচ টাওয়ার, প্যান্ডেলসহ যাবতীয় কাজ ইতোমধ্যে শুরু করা হয়েছে।
ইজতেমা মাঠ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য শুক্রবার বিকেল থেকে মাইকিং শুরু হবে।

বিশ্ব ইজতেমার বিবদমান দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে কি না সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে বিভাগীয় কমিশনার বলেন, ‘এই বিষয়টি জাতীয় বিষয়। আমি এ বিষয়ে কিছু বলতে পারব না। তবে বিদেশি মেহমানদের নিরাপত্তাসহ তাদের ইজতেমা নির্বিঘ্নে করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ বছর প্রথম ধাপে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। আগের দেওয়া তারিখ অনুসারে দ্বিতীয় পর্ব ৭-৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া কথা রয়েছে। কিন্তু দ্বিতীয় পর্বের বিষয়ে সরকার এখনো স্পষ্ট কোনো ঘোষণা দেয়নি।

২০২৪ সালের ৩ ডিসেম্বর শুরায়ে নেজামের আয়োজনে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রস্তুতি হিসেবে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শেষ হয়।
২০ ডিসেম্বর সাদপন্থীরা জোড় ইজতেমা করবেন ও জুবায়েরপন্থীরা করতে দিবে না বলে বিরোধ সৃষ্টি হয়। এই অবস্থায় ১৮ ডিসেম্বর সাদপন্থীরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছিল। কিন্তু ১৭ ডিসেম্বর রাতেই ঘটে যায় অপ্রীতিকর ঘটনা। নিহত হন তিনজন ও আহত হয় শতাধিক মুসল্লি।

এই ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় জুবায়েরপন্থীদের পক্ষ থেকে সাদপন্থীদের ২৯ জনকে শনাক্ত ও শত শত অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে একটি হত্যা মামলা হয়।
এই মামলার শনাক্ত ৫ নম্বর আসামি মুয়াজ বিন নূর ও ৬ নম্বর আসামি জিয়া বিন কাসিম ও ৯ নম্বর আসামি শফিউল্লাহসহ তিনজন কারাগারে আছেন।

বর্তমানে সাদপন্থীরা দ্বিতীয় পর্ব করবেন বলে জানালেও সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। আর শুরায়ে নেজাম (জুবায়েরপন্থী) সাদপন্থীদের নিষিদ্ধ করতে আন্দোলন করছেন। তারা নিষিদ্ধ হলে ইজতেমা করতে পারবে না বলে শুরায়ে নেজামের দাবি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ