1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
শিল্পপ্রতিষ্ঠানের বিদেশি ঋণে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে না বরিশালে হত্যা মামলায় এলজিইডির সাবেক প্রকৌশলীর যাবজ্জীবন | আইন ও আদালত কেবল প্রেমনির্ভর নাটক-সিনেমা নির্মাণ বন্ধে হাই কোর্টে রিট আবেদন সেলফি পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী দক্ষ ও ভবিষ্যৎ উপযোগী জনশক্তি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী পদ্মার চরে জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরো ৮ মৃত্যু শিল্পকারখানায় কাল থেকেই বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর ২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায়

ডিজিটাল সেক্টরে কর্মক্ষেত্র তৈরি করতে চায় সরকার : উপদেষ্টা নাহিদ ইসলাম

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭২ Time View


ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস) : ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, ডিজিটাল সেক্টরে কর্মক্ষেত্র তৈরি করতে চায় সরকার। এক্ষেত্রে বিশ্বব্যাংকের সহযোগিতা প্রয়োজন। অন্যদিকে বিশ্বব্যাংক বাংলাদেশে প্রযুক্তি বিষয়ে চাকরির সুযোগ সৃষ্টির পাশাপাশি তথ্যপ্রযুক্তি স্থাপনা তৈরির আগ্রহ প্রকাশ করেছে।
আজ রোববার ঢাকায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎকালে উপদেষ্টা এসব কথা বলেন। এ সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান, তথ্যপ্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, বিশ্ব ব্যাংকের গ্লোবাল ডিরেক্টর মোনা হাদ্দাদ, প্রোগ্রাম লিডার সোলায়মান কুলিবালি, সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিষ্ট হোসনা ফেরদৌস সুমি এবং ডিজিটাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট সুপর্ণা রায় উপস্থিত ছিলেন।
নাহিদ ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তির প্রকল্পগুলো নিয়ে সাধারণ মানুষের মনে একটা অনাস্থা তৈরি হয়েছে। এক্ষেত্রে রেকর্ড পরিমাণ অর্থ বরাদ্দ করা হলেও তার ফলাফল আশানুরূপ হয়নি। সেই প্রকল্পগুলো যাচাই বাছাই করা হচ্ছে। যেহেতু বিশ্বব্যাংক বেশ কিছু প্রকল্পের সাথে জড়িত তাই তাদেরও যদি কোন পরামর্শ বা কোন বিষয়ে বলার থাকে সেটাও তারা নির্দ্বিধায় বলতে পারেন।
উপদেষ্টা আরও বলেন, চলমান প্রকল্পগুলোর নিরপেক্ষ মূল্যায়ন না হলে ভবিষ্যতে কাজ করা কঠিন হয়ে যাবে। আর এই মুহূর্তে আমরা নতুন কোন প্রকল্পের বিষয়ে ভাবছি না। পুরনো যে প্রকল্প আছে সেগুলোকে কিভাবে আরো সময়োপযোগী করা যায় সে বিষয়ে আমরা চিন্তা করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ