1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকায় কাল শুরু সাফ ফুটবল, উত্তাপ কোথায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে চীনা মন্ত্রীর শ্রদ্ধা উচ্চশিক্ষিত তরুণদের ৪৪ শতাংশই অনানুষ্ঠানিক কাজে যোগ দিতে বাধ্য হচ্ছে : বিশ্বব্যাংক ‘আপা আসবে তাই চলে যাচ্ছি’ – প্লেনে পাটওয়ারীর সঙ্গে আসিফ মাহমুদ কমার্স ব্যাংকের দুই পরিচালকের পদত্যাগ, প্রিমিয়ারে নতুন তিন পরিচালক তৃতীয় বিশ্বযুদ্ধ কি কেবল সময়ের অপেক্ষা? সাব্বির-আফিফকে নিয়ে রাইজিং স্টার্স এশিয়া কাপে বাংলাদেশের প্রাথমিক দল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল: বাংলাদেশ ও কোন দলের সম্ভাবনা কতটা ঢাকায় দ্বিপক্ষীয় সফরে চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রী লিউ হাইশিং ফুটবল উৎসবের অপেক্ষায় বাংলাদেশ

সাড়ে ৪ ঘণ্টার লড়াইয়ে জিতে চতুর্থ রাউন্ডে জোকোভিচ

Reporter Name
  • Update Time : রবিবার, ২ জুন, ২০২৪
  • ১০৭ Time View

ফ্রেঞ্চ ওপেনে ১৫ বছরে সবচেয়ে বাজে হারের মুখে ছিলেন নোভাক জোকোভিচ। ৪ ঘণ্টা ২৯ মিনিটের মহাকাব্যিক সেই লড়াইয়ে শেষ পর্যন্ত হাসি নিয়ে মাঠ ছাড়তে পেরেছেন।

তৃতীয় রাউন্ডে ২৪টি গ্র্যান্ড স্লাম জয়ীর প্রতিপক্ষ ছিলেন তার চেয়ে ১৫ বছরের ছোট ইতালির লরেঞ্জো মুসেত্তির। একই প্রতিপক্ষ জোকোভিচকে ২০২১ সালের টুর্নামেন্টেও ভোগান্তিতে ফেলেছিল। সেবার দুই সেটের লিড নিয়েও ছিটকে যায় ইনজুরিতে। এদিন র‌্যাঙ্কিংয়ের এক নম্বরকে আবার পেয়ে যেন তুমুল চ্যালেঞ্জ জানিয়ে বসেন মুসেত্তি। প্রথম সেটে তুমুল লড়াই হলেও তাকে ৭-৫ গেমে হারান জোকোভিচ। দ্বিতীয় সেটে অবশ্য প্রবল প্রতিরোধের মুখে পড়তে হয় সার্বিয়ান তারকাকে। এই সেটের লড়াই গড়ায় টাইব্রেকারে। ৩৭ বছর বয়সী জোকোভিচ অবশ্য এবার প্রতিরোধ সামলাতে পারেননি। সেখানে জয় নিশ্চিত হয়েছে মুসেত্তির। পরের সেটও ২-৬ গেমে হেরে গেলে জোকোভিচের পিঠ দেয়ালে ঠেকে যায়। তখন দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে এই তারকা ৬-৩, ৬-০ গেমে ম্যাচ জিতে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন।

তুমুল লড়াইয়ের জন্ম দিয়ে রেকর্ড গড়েছেন জোকোভিচ। রজার ফেদেরারের ৩৬৯টি গ্র্যান্ড স্লাম ম্যাচ জয়ের রেকর্ডে ভাগ বসিয়েছেন। কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে এখন তার প্রতিপক্ষ আর্জেন্টিনার ফ্রান্সিসকো সেরুন্দোলো।

মহাকাব্যিক লড়াইয়ের পর প্রতিপক্ষ মুসেত্তিকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি। অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘মুসেত্তিকে অভিনন্দন জানাতেই হবে। এটা লজ্জার যে একজনকে হারতেই হয়। কিন্তু সে অবিশ্বাস্য একটা ম্যাচ উপহার দিয়েছে। জয়ের খুব খুব কাছে ছিল সে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ