1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

কুমিল্লায় বাসচাপায় একই পরিবারের ৪ জন নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ১০০ Time View

কুমিল্লা থেকে চিকিৎসক দেখিয়ে বাড়ি ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাসচাপায় একই পরিবারের দুই শিশুসহ চারজন নিহত হয়েছেন।

সোমবার (২২ এপ্রিল) রাত ৮টার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় মালিখিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন, কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের কদমতলী গ্রামের দিলবর নেছা (৫৫), তার পুত্রবধূ স্ত্রী শাহীনুর আক্তার (২৪), নাতনি সায়মা আক্তার (৬) ও রাইসা আক্তার (২)। শাহীনুরের স্বামী সৌদি আরবপ্রবাসী।

দাউদকান্দি হাইওয়ে থানার সার্জেন্ট ওয়াহিদুল ইসলাম জানান, মহাসড়ক পারাপারের সময় ঢাকাগামী দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসের চাপায় দিলবর নেছা ঘটনাস্থলে মারা যান, তার মেয়ে শাহীনুর আক্তার, নাতনি সায়মা আক্তার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যায়। আরেক নাতনি রাইসা আক্তারকে আশঙ্কাজনক অবস্থায় অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার শহীদনগর এলাকায় মারা যায়।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, সোমবার রাত ৮টার দিকে মহাসড়কের এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছিলেন এক শিশুসহ তিন নারী। এ সময় নোয়াখালী থেকে ঢাকাগামী একুশে পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিন নারীকে মৃত ঘোষণা করেন। তাদের সঙ্গে থাকা শিশুটিকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়া হচ্ছিল। পথে তারও মৃত্যু হয়।

তিনি বলেন, ঘাতক বাসটি পালিয়ে গেলেও একই কোম্পানির অন্য একটি বাস আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ