1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান মাকছুদুর রহমান খুলনায় ছুরিকাঘাতে যুবক নিহত, দুর্বৃত্তরা আসে ২ মোটরসাইকেলে করে মানসিক চাপ ও হতাশায় শিক্ষার্থীদের আত্মহত্যার হার বেড়েছে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস, কমছে না গরম মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ককে ৫ হাজার ডলার দেবেন ট্রাম্প নারী এশিয়া কাপ / প্রতিশোধ নাকি পুনরাবৃত্তি, রাতে ভারতের মুখোমুখি বাংলাদেশ চ্যালেঞ্জার পুলে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ বাংলাদেশ ব্যাংক ও আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের মধ্যে কৃষি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর সিলেট সিটিতে ভোটের হাওয়া, বিএনপিতে জটিল সমীকরণ ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, দেওয়া হবে দৈনিক ২০০ টাকা ভাতা

কেইনের হ্যাটট্রিকে বায়ার্নের গোল উৎসব

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৮৩ Time View

মৌসুম শুরুর আগে টটেনহ্যামকে ১০০ মিলিয়ন ইউরো দিয়ে হ্যারি কেইনকে দলে ভিড়িয়েছে বায়ার্ন মিউনিখ। এরপর যেন গোলের জন্য চিন্তাই করতে হচ্ছে না তাদের।

প্রিমিয়ার লিগে গোলের বন্যা বইয়ে দেওয়া কেইন তার ধারাবাহিকতা ধরে রেখেছেন বুন্দেসলিগায়ও। গতকাল মৌসুমের চতুর্থ হ্যাটট্রিকের দেখা পেয়েছেন তিনি। যার সুবাদে মাইঞ্জের বিপক্ষে ৮-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন।

বুন্দেসলিগায় অভিষেক মৌসুমে কোনো খেলোয়াড়ই চারটি হ্যাটট্রিক করতে পারেননি। শুধু তা-ই নয়, আটটি ভিন্ন দলের বিপক্ষে অন্তত দুটি গোল করা ফুটবলারও কেইন। এখন পর্যন্ত লিগে ২৫ ম্যাচে ৩০ গোল করেছেন তিনি। ছুঁয়ে ফেলেছেন অভিষেক মৌসুমে সর্বোচ্চ ৩০ গোল করা উইয়ি সিলারকে।

আলিয়েঞ্জ অ্যারেনায় গোল উৎসবের ম্যাচে ১৩তম মিনিটে খাতা খোলেন হ্যারি কেইন। প্রথমার্ধের যোগ করা সময়ে দ্বিতীয় ও ৭০তম মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন এই ইংলিশ ফরোয়ার্ড। জোড়া গোল করেন লিওন গোরেৎস্কা। এছাড়া একটি করে গোল সার্জ গ্যানাব্রি, থমাস মুলার, জামাল মুসিয়ালার।

এই জয়ে ২৫ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে বায়ার্ন। এক ম্যাচ কম খেলে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষ বায়ার লেভারকুসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ