1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান মাকছুদুর রহমান খুলনায় ছুরিকাঘাতে যুবক নিহত, দুর্বৃত্তরা আসে ২ মোটরসাইকেলে করে মানসিক চাপ ও হতাশায় শিক্ষার্থীদের আত্মহত্যার হার বেড়েছে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস, কমছে না গরম মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ককে ৫ হাজার ডলার দেবেন ট্রাম্প নারী এশিয়া কাপ / প্রতিশোধ নাকি পুনরাবৃত্তি, রাতে ভারতের মুখোমুখি বাংলাদেশ চ্যালেঞ্জার পুলে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ বাংলাদেশ ব্যাংক ও আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের মধ্যে কৃষি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর সিলেট সিটিতে ভোটের হাওয়া, বিএনপিতে জটিল সমীকরণ ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, দেওয়া হবে দৈনিক ২০০ টাকা ভাতা

ব্রাজিল তারকার হ্যাটট্রিকে বিধ্বস্ত চেলসি

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১০৫ Time View

সাম্প্রতিক মৌসুমগুলোয় সুবিধা করতে পারছে না চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাবটি অনেকটাই আলোচনার বাইরে চলে গেছে। বর্তমানে লিগ টেবিলের ১০–এর বাইরে থাকাকেই যেন রীতিতে পরিণত করেছে চেলসি। পয়েন্ট টেবিলে তাদের পরের অবস্থানে থাকা উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিরুদ্ধে লিড নিলেও তারা শেষ পর্যন্ত ৪-২ গোলে হেরেছে। উলভারের হয়ে হ্যাটট্রিক করেছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ম্যাথিউস কুনহা।

ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজেও গতকাল (রোববার) রাতে ভুলে যাওয়ার মতো ম্যাচ খেলেছে চেলসি। যদিও গোলের শুরুটা তারাই করেছিল। ২০তম মিনিটে কোল পালমারের গোলে এগিয়ে যায় চেলসি। কিন্তু দুই মিনিট পর জোয়াও গোমেসের পাসে কুনহার শটে সেই লিড ভেঙে যায়। প্রথমে স্বাগতিক ডিফেন্ডার থিয়াগো সিলভার গায়ে লেগে জর্জে পেত্রোভিচকে পরাস্ত করে জালে জড়ায় বল।

বিরতিতে যাওয়ার আগমুহূর্তেই সফরকারীরা এগিয়ে যায়। এবারও রায়ান আইত-নৌরির ডিফ্লেক্টেড শট অ্যাক্সেল দিসাসির গায়ে লেগে পেত্রোভিচকে দিকভ্রষ্ট করে জাল কাঁপায়। ২-১ লিড নিয়ে বিরতিতে যায় উলভার।

দ্বিতীয়ার্ধে নেমে তারা আরও আগ্রাসী খেলে। এরপর ৬৩ মিনিটে কুনহা নিজের দ্বিতীয় গোল করে চেলসিকে আরও ব্যাকফুটে ফেলে দেন। পরে ৮২ মিনিটে প্রিমিয়ার লিগ ক্যারিয়ারে প্রথম হ্যাটট্রিকের স্বাদও পান এই ব্রাজিলিয়ান। পেনাল্টি থেকে আসে তার শেষ গোলটি। ফলে চেলসির সঙ্গে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৪-১-এ।

ততক্ষণে হার প্রায় নিশ্চিতই হয়ে যায় চেলসির। তবে ব্যবধান কমাতে ভূমিকা রাখেন ব্রাজিল ডিফেন্ডার সিলভা। ৮৬ মিনিটে চেলসির অভিজ্ঞ ফুটবলার স্কোরলাইন করেন ৪-২ এ। যা নিয়ে তাদের মাথা নিচু করে তাদের ইতি টানতে হয়।

এ নিয়ে ২৩ ম্যাচে দশম হার দেখল চেলসি। সর্বশেষ দুই ম্যাচে হারা দলটি ৩১ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে রয়েছে। এক পয়েন্টে এগিয়ে থেকে ঠিক তাদের ওপরে উলভস। তারাও সমান ম্যাচ খেলেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ