1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার শেয়ার বাজারে গুগলের বড় চমক তীব্র তাপপ্রবাহে বিশ্বকাপের নকআউট পর্ব, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি টাইব্রেকারে ডাচদের হারিয়ে শেষ ষোলোতে মরক্কো

ভালোবাসা ভাগাভাগি হয়ে গেছে : বুবলী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪
  • ৭৭ Time View

অনেকদিন ধরে শোনা যাচ্ছিল, ওপার বাংলার সিনেমায় কাজ করবেন ঢাকাই সিনেমার নায়িকা শবনম বুবলী। এবার ‘ফ্ল্যাশব্যাক’ নামে একটি সিনেমায় যুক্ত হয়ে শুটিং শুরু করেছেন এই নায়িকা। কলকাতায় সিনেমাটির বেশ কিছু দৃশ্যের শুটিং হয়েছে। পরবর্তী দৃশ্যধারণের কাজ হবে ডুয়ার্সে।
রোববার (১৪ জানুয়ারি) ‘ফ্ল্যাশব্যাক’ সিনেমা নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় নির্মাতা রাশেদ রাহা, অভিনেতা কৌশিক গাঙ্গুলি, সৌরভ দাস, বুবলীসহ সিনেমার কলাকুশলীরা উপস্থিত ছিলেন। এ সিনেমার মাধ্যমে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখতে যাচ্ছেন বুবলী। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। সেই সঙ্গে নিজেকে সৌভাগ্যবতী মনে করছেন এই অভিনেত্রী।
সংবাদ সম্মেলন শেষে গণমাধ্যমের মুখোমুখী হয়ে বুবলী বলেন, ‘২০২৪ সালে আমার সিনেমার যাত্রা শুরু হচ্ছে টলিউড ইন্ডাট্রির সিনেমা দিয়ে। এই ইন্ডাস্ট্রিতে এটা আমার প্রথম সিনেমা। এতে সহশিল্পী হিসেবে আছেন কৌশিক গাঙ্গুলি স্যার ও সৌরভ দাস দাদার মতো অভিনেতা। এটি পরিচালনার দায়িত্বে আছেন রাশেদ রাহা। এমন একটি সিনেমায় কাজের মাধ্যমে বছর শুরু হওয়া সৌভাগ্যের। সবকিছু মিলে মনে হচ্ছে, বিশেষ কিছুই হতে যাচ্ছে।’
বুবলীর কথায়, ‘বাংলাদেশ ও এখানকার মধ্যে বড় মিল হলো ভাষাগত। যদিও আমাদের একই ভাষা কিন্তু দুই বাংলাতেই মিষ্টি-দুষ্টু একটা ভাব আছে। আর ভালোবাসাটা ভাগাভাগি হয়ে গেছে। বাংলাদেশ-কলকাতায় আমরা মিলেমিশে একাকার। ঢাকা থেকে কলকাতা আসতে ৩০-৪০ মিনিট লাগে। কিন্তু এই অল্প সময়ের মধ্যে ব্যারিকেড, নিয়ম-কানুন, ভিসা— এতকিছু না থেকে যদি অবাধ যাতায়াত হতো তাহলে মনে হয় আরো বেশি ভালো হত। অবশ্য এটাতে কিছু করার নেই। কারণ, দেশের জায়গা থেকে মেইনটেইন করতে হয়। তবে দুই ইন্ডাস্ট্রির আবেগ ভালোবাসা শেয়ার হচ্ছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ