1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ ব্যাংক এমডিদের মূল্যায়নে স্কোরিং পদ্ধতি, ৬ মাস পরপর প্রতিবেদন হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল হঠাৎ অসুস্থ সোনালি দিনের নায়ক মাহমুদ কলি, চাইলেন দোয়া ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম রাশিয়ার ডিজেল অবকাঠামোয় হামলা বন্ধে জেলেনস্কির প্রতি ট্রাম্পের আহ্বান মঙ্গলবার সিলেটে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাবির সাবেক শিক্ষার্থীকে হানি ট্র্যাপে ফেলে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৪ লেভেল ওয়ান কোচিং কোর্স ক্রিকেটারদের ভবিষ্যতের চিন্তা কমাচ্ছে

হজে বায়তুল্লাহ ইসলামের অন্যতম একটি রুকন

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ অক্টোবর, ২০১২
  • ৩১৪ Time View

ইসলামের পাঁচটি রুকনের মধ্যে হজ একটি গুরুত্বপূর্ণ রুকন এবং একটি স্বতন্ত্র ইবাদত ও মহান আল্লাহর নৈকট্য লাভের এক বিশেষ পন্থা। নিঃসন্দেহে কাবা শরিফ হলো দ্বীন ইসলামের প্রধান নিদর্শনাবলির এক অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। আল্লাহপাক ইরশাদ করেন, যারা আল্লাহপাকের নিদর্শনাবলির প্রতি সম্মান প্রদর্শন করবে, নিশ্চয়ই এটা তাদের খোদাভীতির পরিচয় বলে গণ্য হবে।

আল্লাহপাক তার সক্ষম ও ধনী বান্দাদের প্রতি হজব্রত পালন করা ফরজ করে দিয়েছেন। হজরত আলী ইবনে আবি তালিব হতে বর্ণিত রাসূলে পাক (সা.) বলেন, যে ব্যক্তি বায়তুল্লাহ শরিফ পেঁৗছার পথ খরচের মালিক হয়েছে অথচ হজ করেননি, সে ইহুদি হয়ে মরুক বা খ্রিস্টান হয়ে মরুক তাতে আল্লাহপাকের কিছু আসে যায় না। আর হজের গুরুত্ব এ জন্য যে, মহান আল্লাহ বলেন, মুমিন বান্দার প্রতি বাইতুল্লাহ শরিফের হজব্রত পালন করা ফরজ, যারা সে পর্যন্ত পেঁৗছার সামর্থ্য রাখে। (তিরমিজি শরিফ)।

হজরত ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত রাসূলে পাক (সা.) বলেন, যখন তুমি কোনো হাজীর সঙ্গে সাক্ষাৎ করবে তখন তাকে সালাম করবে এবং মুসাফা করবে এবং তাকে অনুরোধ করবে তিনি যেন তোমার জন্য দোয়া করেন। এসব কিছু তার ঘরে প্রবেশ করার আগে।

হজরত ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত রাসূলে পাক (সা.) বলেন, যে ব্যক্তি হজ পালন করল অতঃপর আমার কবর জিয়ারত করল সে ওই ব্যক্তির মতো যে আমার জীবদ্দশায় আমার সঙ্গে সাক্ষাৎ করল। (বায়হাকি শরিফ)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ