1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

রূপগঞ্জে ট্রাকচাপায় শিশু নিহত, বাইপাস সড়ক অবরোধ

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ অক্টোবর, ২০১২
  • ১২৩ Time View

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকায় ট্রাকের চাপায় সানজিদা (৭) নামে একটি শিশু নিহত হয়েছে।

শনিবার সকাল ৬টার দিকে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে স্থানীয় জনতা ওই সড়ক অবরোধ করে রেখেছেন।

নিহত সানজিদা কাঞ্চন পৌরসভার কাটাখালী এলাকার মোমিন মিয়ার মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, সকাল ৬টার দিকে শিশুটি চরপাড়া এলাকায় ওই সড়ক পার হচ্ছিল। এসময় একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে গেলে ঘটনাস্থলেই সে মারা যায়।

পরে বিক্ষুব্ধ জনতা লাঠিসোটা নিয়ে ওই সড়কে অবস্থান নিয়ে দফায় দফায় বিক্ষোভ করেন ও সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেন। একপর্যায়ে জনতা প্রায় অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর করেন। অবরোধের কারণে শত শত যানবাহন আটকা পড়ে সড়কের উভয় দিকে প্রায় ১২ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

সকাল সোয়া ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।

এ বিষয়ে রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান, বিক্ষুব্ধ জনতাকে শান্ত করার চেষ্টা চলছে।

এদিকে, স্থানীয়রা জানান, বেপরোয়া গতিতে গাড়ি চালানোর ফলে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে দুর্ঘটনায় প্রায়ই হতাহতের ঘটনা ঘটছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ